কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতার ব্যতিক্রমী আয়োজন

খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ প্রাঙ্গণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি : কালবেলা
খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ প্রাঙ্গণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি : কালবেলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত। তিনি প্রবীণদের হাতে উপহারসামগ্রী তুলে দিয়েছেন।

রোববার (১৭ আগস্ট) রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ প্রাঙ্গণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রবীণদের চোখে বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। সেখানে প্রবীণদের সঙ্গে মধ্যাহ্ন ভোজ, খেজুর, জায়নামাজ, তসবিহ, বই বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনায় প্রবীণরা বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান ও জনগণের অধিকার আদায়ে তার দৃঢ় ভূমিকার কথা তুলে ধরেন। এ ছাড়া খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন বক্তারা।

সভায় কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, প্রবীণরা জাতির অভিভাবক। তাদের দোয়া ও প্রার্থনাই আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি। খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশের কল‍্যাণ কামনা করেই আজকের এই আয়োজন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X