কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতাদের সঙ্গে আইআরআইয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

জামায়াত নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইআরআইয়ের প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত
জামায়াত নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইআরআইয়ের প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক্যান ইনস্টিটিউটের (আইআরআই) ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিকতা ও হ্রদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

আইআরআইয়ের প্রতিনিধি দলে ছিলেন আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক মি. স্টিফেন সিমা, উপ-পরিচালক মি. ম্যাথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মি. অমিতাভ ঘোষ।

জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাড. জসিম উদ্দিন সরকার।

বৈঠকে তারা ২০২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিশেষ করে বিচার কার্যক্রম, রাষ্ট্রীয় সংস্কার এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের অগ্রগতির বিষয়ে বিশদ আলোচনা করেন।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোঃ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১০

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

১১

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১২

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৩

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৪

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৬

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১৭

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৮

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

১৯

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

২০
X