কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল, দেখতে গেলেন ডা. রফিক

হাসপাতালে শিমুল বিশ্বাস। ছবি : কালবেলা
হাসপাতালে শিমুল বিশ্বাস। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস জ্বর, শ্বাসনালির প্রদাহে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ১৮ আগস্ট থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। শুক্রবার (২২ আগস্ট) বিকালে শিমুল বিশ্বাসকে দেখতে গিয়ে আরও বিস্তারিত পরীক্ষার উপদেশ দেন। আগামীকাল তার পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান ডা. রফিক।

তিনি বলেন, বর্তমানে শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি ও তার পরিবার দেশবাসীর কাছে তার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন।

পাবনায় সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে অসুস্থ হয়ে পড়েন শিমুল বিশ্বাস। পরে তাকে জরুরি ভিত্তিতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে চিকুনগুনিয়া ভাইরাসের জীবানু শনাক্ত করা হয়। তিনি জ্বর, শ্বাসনালির প্রদাহ, কিডনি রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১০

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

১১

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

১২

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

১৩

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

১৪

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

১৫

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১৬

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

১৭

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১৮

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১৯

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

২০
X