কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মতবিনিময় সভা করেছেন মাওলানা মুহিউদ্দিন রাব্বানী

মতবিনিময় সভা করেছেন খেলাফত মজলিসের মাওলানা মুহিউদ্দিন রাব্বানী। ছবি : সংগৃহীত
মতবিনিময় সভা করেছেন খেলাফত মজলিসের মাওলানা মুহিউদ্দিন রাব্বানী। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করণীয় নির্ধারণে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা মুহিউদ্দীন রাব্বানী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জোহরের নামাজের পর সাভারের কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তর শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন কাসেমী এবং পরিচালনা করেন জেলা সহসভাপতি মুফতি সুলতান মাহমুদ।

সভায় আল্লামা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে ঐক্য অপরিহার্য। তাই সর্বস্তরে গণসংযোগ ও প্রচারণার মাধ্যমে জনগণের কাছে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াত পৌঁছে দিতে হবে। তিনি আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা উপদেষ্টা মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, সাভার উপজেলা উলামা পরিষদের মহাসচিব মাওলানা আলী আজম, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, সহ-সভাপতি মুফতি আব্দুল্লাহ বিন কাসেম, মুফতি আব্দুল আজীজ, মাওলানা শাহেদ জহিরি, মাওলানা ইবরাহিম, সহ-সাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মুফতি নাজমুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক মুফতি খন্দকার কাওসার হুসাইন, মাওলানা আফসার মাহমুদ, পৌর সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান গুলজার, জেলা শ্রমিক মজলিস সদস্যসচিব মাওলানা ইসমাইল, জেলা খেলাফত যুব মজলিস সভাপতি মাওলানা আব্দুস সবুর খান, জেলা খেলাফত ছাত্র মজলিস সভাপতি মাওলানা আব্দুল্লাহ ও আশুলিয়া ইউনিয়ন সভাপতি মুফতি শামসুদ্দিন কাসেমীসহ বিভিন্ন স্তরের নেতা।

সভায় স্থানীয় উলামায়ে কেরাম, সূধী সমাজ ও খেলাফত মজলিসের নেতাকর্মীরা বিপুল সংখ্যক উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

শিগগিরই দেশে ফিরছেন না মেসি

১০

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

১১

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

১২

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

১৩

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৪

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

১৫

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

১৬

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

১৭

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

১৮

আসামি ধরতে টিনের চালে পুলিশ

১৯

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

২০
X