স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১২:১৭ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

নেদারল্যান্ডসের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

নেদার‌ল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
নেদার‌ল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির প্ল্যাটফর্ম হিসেবে নেদারল্যান্ডস সিরিজকে বিবেচনা করছে বাংলাদেশ। শক্তি এবং ক্রিকেট সংস্কৃতির দিক থেকে দুই দলের মধ্যে পার্থক্যের কারণে সিরিজে স্পষ্টভাবে ফেভারিট বাংলাদেশ।

২০১২ সাল থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে নেদারল্যান্ডসের কাছে কোনো ম্যাচেই হারেনি বাংলাদেশ। সব মিলিয়ে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে টাইগাররা। ২০১২ সালে নেদারল্যান্ডস সফরে দুই ম্যাচের সিরিজে একটি ম্যাচ হেরেছিল টাইগাররা। শেষ পর্যন্ত দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছিল।

ডাচদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা। সাইফ হাসান কিংবা নুরুল হাসান সোহানদের একাদশে জায়গা হবে কীনা সেই সমীকরণও মেলাচ্ছেন অনেকে। যদিও তাদের একাদশে থাকা নির্ভর করছে অনেক কিছুর ওপর।

পারভেজ হোসেন ইমন খেললে দলে ঢোকা সাইফ হাসানের একাদশে থাকার সম্ভাবনা একেবারেই কম। আবার শামীম পাটোয়ারি একাদশে থাকলে নুরুল হাসান সোহানকে হয়তো একাদশের বাইরেই থাকতে হবে।

সিরিজের প্রথম ম্যাচ হওয়ায় সেরা একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। ব্যাটিং লাইনআপে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা কম। পেস বোলিং আক্রমণে মুস্তাফিজ ও তাসকিনের একাদশে থাকা অনেকটাই নিশ্চিত। তৃতীয় বোলার হিসেবে একাদশে থাকার দৌড়ে রয়েছেন তানজিম সাকিব ও সাইফউদ্দিন। স্পিনে রিশাদের সঙ্গী হতে পারেন শেখ মেহেদী এবং নাসুমের একজন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি, শেখ মাহেদী, সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১০

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১১

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১২

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৩

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৪

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৫

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৬

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৭

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৮

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৯

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

২০
X