বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রান্তিক কৃষকদের উন্নয়নে কাজ করবে বিএনপি : টুকু

বক্তব্য রাখেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় এলে প্রান্তিক কৃষকদের উন্নয়নে কাজ করবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (২৯ আগস্ট) টাঙ্গাইলের বাগবাড়ি চৌবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে কৃষক-শ্রমিক, পেশাজীবী ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ খেলাধূলাবিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

টুকু বলেন, ৩১ দফা জাতির সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপন করেছেন। এর মধ্যে একটি দফা আছে সেটিতে নারীদের কথা বলা হয়েছে। প্রতিটি ঘরে ঘরে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সে কার্ড আমার মায়েদের নামে থাকবে। যাতে করে মা-বোনরা সে কার্ডের মাধ্যমে প্রতি মাসে একটি নির্দিষ্ট টাকা অথবা সমপরিমাণ নিত্যপ্রয়োজনীয় জিনিস পাবে। সেটির মাধ্যমে মা-বোনদের সংসার চালানো সহজ হবে।

তিনি আরও বলেন, এছাড়াও এই কার্ডের মাধ্যমে মায়েরা সম্মানিত হবে সংসারে। মায়েদের সম্মান বৃদ্ধির জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটি চিন্তা-ভাবনা করেছেন। নারীদের উন্নয়নের সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন বেগম খালেদা জিয়া। আজ স্কুল-কলেজে মেয়েরা বেশি এগিয়ে। এর মূল কারণ হচ্ছে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা, যেটি চালু করেছিলেন খালেদা জিয়া।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, এ দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। আর সেই বেকারত্ব দূর করার জন্য যুবকদের জন্য আগামী দিনে আল্লাহর রহমতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তারেক রহমান।

আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার ভোটের দিন হবে ঈদের দিনের মতো উৎসব। সেই পরিবেশ আপনাদের তৈরি করতে হবে। জনগণের সমস্যার কথা শুনতে হবে, যেটা সম্ভব সমাধান করতে হবে। আর যা তাৎক্ষণিকভাবে সম্ভব নয়, সে বিষয়ে অঙ্গীকার করতে হবে, বিএনপি ক্ষমতায় এলে সমাধান করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ টাঙ্গাইল জেলা বিএনপি, যুবদলসহ অন্য নেতারা।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X