শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে’

নির্বাচন ভবনে কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রহুল কবীর রিজভী। ছবি : সংগৃহীত
নির্বাচন ভবনে কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রহুল কবীর রিজভী। ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী বলেছেন, ‎অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় রয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো এমন কিছু দোসর রয়েছে যারা নির্বাচনকে প্রভাবিত করতে পারে।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‎অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় রয়েছে। এ জন্য আমরা কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছি। কারণ, প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনো আছে, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে। এ নিয়ে কমিশনের প্রস্তুতি কি জানতে চেয়েছি। কমিশন আমাদের আশ্বস্ত করেছে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনারদের সঙ্গে আরপিও এবং সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আলোচনার পাশাপাশি ভোটাধিকার বিষয়েও আলোচনা হয়েছে। সীমানা পুনর্নির্ধারণের সামগ্রিক বিষয়ে আমরা কথা বলেছি। তবে সীমানা পুনর্নির্ধারণে নির্দিষ্ট কোনো আসন নিয়ে আলোচনা হয়নি বলে জানান তিনি।

রাজনৈতিক দলগুলোর বিভিন্ন বক্তব্য থাকতে পারে উল্লেখ করে রিজভী বলেন, আমরা পিআর পদ্ধতির চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন সময়ে তুলে ধরেছি। আমরা আশা করি, নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করবে।

গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুরের ওপর হামলার বিষয়ে রিজভী বলেন, নূর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার ওপর হামলাটি নিন্দনীয়। এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

নিবন্ধন প্রসঙ্গে রিজভীর মতামত জানতে চাইলে তিনি বলেন, কে নিবন্ধন পাবেন, তা সম্পূর্ণভাবে কমিশনের ওপর নির্ভর করে। বিএনপি আশা করে, নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X