কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আমরা বিএনপি পরিবারের সহযোগিতায় সুস্থতার পথে ছোট্ট রাতুল 

রাতুলকে দেখতে হাসপাতালে আমরা বিএনপি পরিবারে প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত
রাতুলকে দেখতে হাসপাতালে আমরা বিএনপি পরিবারে প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টা উপজেলার অসহায় রিকশাচালক বাবার সন্তান তানভির ইসলাম রাতুল (৬) জন্ম থেকেই জটিল হৃদরোগে ভুগছিল। হার্টের ছিদ্র, সংকুচিত পালমোনারি ভাল্ব ও ডায়াফ্রামেটিক হার্নিয়ার মতো জটিল জন্মগত সমস্যার কারণে তার ছোট্ট জীবন ছিল সীমাহীন কষ্টে ভরা।

‘আমরা বিএনপি পরিবার’-এর সহযোগিতায় গত ৩০ জুন রাতুলকে ভর্তি করা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। সেখানে শিশু কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. জাহিদুল ইসলাম এবং থোরাসিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাজী সাইফুল ইসলাম শাকিল অত্যন্ত দক্ষতার সঙ্গে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পুরো চিকিৎসা প্রক্রিয়ার সার্বক্ষণিক মনিটরিং করেন ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতুল ও তার পরিবারের সঙ্গে দেখা করেন, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মো. মোকসেদুল মোমেনিন মিথুন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সারোয়ার হোসেন, সহকারী রেজিস্ট্রার ডা. মো. সামিউর রহমান, কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. হুজ্জাতুল রানা সহ অন্যান্য চিকিৎসকরা।

চিকিৎসক দলের ভাষ্যমতে, রাতুল এখন অনেকটাই সুস্থ এবং আগামী দু-একদিনের মধ্যেই বাসায় ফিরতে পারবে।

উপস্থিত নেতারা এ সময় রাতুলের পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন এবং ভবিষ্যতে তার চিকিৎসাজনিত যেকোনো প্রয়োজনে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১০

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১১

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১২

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

১৩

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

১৪

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

১৫

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

১৭

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

১৮

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

১৯

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

২০
X