স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মেসির বিদায়ী মঞ্চে হানা দিতে চায় ভেনেজুয়েলা

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ঘরের মাঠে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হতে যাচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষে। ৩৮ বছর বয়সী মেসির জন্য এটি হতে পারে এক আবেগঘন বিদায়ী মুহূর্ত। তবে প্রতিপক্ষের কোচ ফের্নান্দো বাতিস্তা জানিয়ে দিয়েছেন, ‘মেসিপালুজা’ উৎসবে তিনি কোনোভাবেই আতশবাজি ফুটতে দেবেন না।

বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার) মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা। ম্যাচটিকে ঘিরে মেসি নিজেই বলেছেন, ‘এটি আমার জন্য খুব বিশেষ ম্যাচ। কারণ এটি শেষ বাছাইপর্বের খেলা। পরিবার-স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন- সবার উপস্থিতিতে এটি স্মরণীয় হয়ে থাকবে।’

তবে বাতিস্তা আর্জেন্টিনার মহা আয়োজনে পানি ঢালতে চান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা বিশ্বের সেরা দলের মুখোমুখি হতে যাচ্ছি। আমরা জানতাম এটি হতে পারে লিওর শেষ ম্যাচ। কিন্তু শুধু ওকে কেন্দ্র করে নয়, স্কালোনির দল এমন এক কাঠামো গড়ে তুলেছে যেখানে একজন বাদ পড়লেও অন্যজন দলে মানিয়ে নিতে পারে। আমার দর্শন সবসময় আক্রমণাত্মক— শুধু রক্ষণ করে গেলে দীর্ঘ মেয়াদে ক্ষতি হবেই। আমরা চেষ্টা করব, আমি এখানে এসেছি ‘মেসিপালুজা’ নষ্ট করতে, অবশ্যই ভালো অর্থে।’

বর্তমানে ১৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ভেনেজুয়েলা। শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে যাবে, সপ্তম দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ। তাই আর্জেন্টিনার মাঠে পয়েন্ট পাওয়ার লড়াই ভেনেজুয়েলার জন্য বাঁচা-মরার সমান। অন্যদিকে ইতোমধ্যেই বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে মেসির আর্জেন্টিনা।

ভেনেজুয়েলাকে হারিয়ে মেসি যদি শেষবারের মতো বাছাইপর্বের ম্যাচে গোল পান, তবে সেটি আর্জেন্টাইন সমর্থকদের জন্য স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। আর বাতিস্তার দল যদি চমক দেখায়, তবে মেসির বিদায়ী আসরে জমে উঠবে ভিন্ন গল্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১০

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১১

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১২

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৩

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৪

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৫

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৭

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৮

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৯

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

২০
X