নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১১:০৮ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

নেত্রকোণার সদর উপজেলার মৌগাতীতে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (৩১ আগস্ট) সকালে সদর মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৩০ আগস্ট) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৌগাতী ইউনিয়নের মাঝাটি গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য দুজাহান মিয়া (৫৫) ও অপরপক্ষের একই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে নিহত নূর মোহাম্মদ (৩০)। আহতরা হলেন- মোফাজ্জল হোসেন ও মনোয়ারা বেগম ও রফিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাঝাটি গ্রামে দুগ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে সালিশ দরবার ও জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে সাবেক ইউপি সদস্য দুজাহানের লোকজন মোফাজ্জল হোসেনের বাড়িতে হামলা চালায়। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুপক্ষের দুজন ঘটনাস্থলেই মারা যান।

আরও জানা গেছে, লোকজন আহত তিনজনকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রফিকুল ইসলাম ও মনোয়ারা বেগমের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি কাজী শাহনেওয়াজ বলেন, গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপক্ষের দুজন নিহত হয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১০

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১১

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১২

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৩

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৪

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৫

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৬

রামিসা হত্যা মামলার রায় আজ

১৭

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৮

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৯

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

২০
X