নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্র করে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না : খায়রুল কবির

নরসিংদীর করিমপুরে বিএনপির সমাবেশে বক্তব্য দেন খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা
নরসিংদীর করিমপুরে বিএনপির সমাবেশে বক্তব্য দেন খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে সন্দেহের কোনো কারণ নেই। কোনো ষড়যন্ত্র করে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না।’

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর চরাঞ্চল করিমপুরে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় খায়রুল কবির খোকন বলেন, ‘গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের কারণে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এ দেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই। জনগণ যদি ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে বিএনপি সেই দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’

এ সময় ২০০৮ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত বিতর্কিত নির্বাচনগুলোর কঠোর সমালোচনা করে আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, ভিপি নওশের, করিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১০

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১১

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১২

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৩

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৪

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৫

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৬

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৭

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৮

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৯

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

২০
X