কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতা তাহের হাসপাতালে 

জামায়াতের নায়েবে আমির  ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। ছবি : সংগৃহীত
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বরাতে পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ।

পোস্টে বলা হয়, নিয়মিত চিকিৎসা-পর্যবেক্ষণের (ফলোআপ) অংশ হিসেবে তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন এবং সুস্থ আছেন। তিনি তার পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ডা. তাহের বাংলাদেশের একজন চিকিৎসক, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। তিনি কুমিল্লা-১১ (পূর্ববর্তী কুমিল্লা-১২) আসনে অষ্টম সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশে সর্বাধিক প্রচারিত শিশু-কিশোর মাসিক নতুন কিশোরকণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা।

ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা সৈয়দ মাজহারুল হক হায়দারি ছিলেন একজন ইসলামী ধর্মীয় প্রচারক, বক্তা ও পণ্ডিত। তার মা, আকসির-ই-জাহান চৌধুরানী, চট্টগ্রামের ‘কাশগর’ মুসলিম জমিদার পরিবারের সদস্য। ডা. তাহেররা পাঁচ ভাই ও তিন বোন। তিনি পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে সরকারি বৃত্তি লাভ করেন। বৃহত্তর কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেন এবং চট্টগ্রাম কলেজ থেকে ১৯৭৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X