কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির অফিস ভাঙচুর, মুখ খুললেন রাশেদ খান

রাশেদ খান। ছবি : সংগৃহীত
রাশেদ খান। ছবি : সংগৃহীত

শাহবাগে সমাবেশের পর গতকাল গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে নাই বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

শনিবার (০৬ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদ নিষিদ্ধের দাবি করার চেষ্টা করেছেন।

তিনি দাবি করেন, জিএম কাদের ও শামীম হায়দারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এ সময় তিনি বলেন, এই দেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না।

নুরুল হক নুরের চিকিৎসা প্রসঙ্গে রাশেদ খান বলেন, নুর কিছু মনে রাখতে পারছেন না এবং শরীরের ওপর তার নিয়ন্ত্রণ নেই। তিনি আরও জানান, একটি মহল নুরকে বিদেশে পাঠানোর চেষ্টা বন্ধ করতে চাইছে। নুরের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় হঠাৎ একটি মিছিল নিয়ে যাওয়া একদল ব্যক্তি কার্যালয়ে হামলা চালায় এবং নিচতলায় অগ্নিসংযোগ করে।

জাতীয় পার্টির নেতারা অভিযোগ করেছেন, গণঅধিকার পরিষদের মিছিল থেকে এই হামলা চালানো হয়েছে। নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার জেরে এই ঘটনা ঘটেছে বলেও দাবি করছেন তারা।

এদিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে পৌঁছান মির্জা আব্বাস। এরপর নুরুল হক নুরের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তিনি।

হাসপাতালে গিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার চিকিৎসার বিস্তারিত সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন।

এ সময় মির্জা আব্বাস বলেন, নুর অত্যন্ত সাহসী এক তরুণ নেতা। তার ওপর নৃশংস হামলা চালানো হয়েছে, তবে আমরা আশাবাদী তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দেশের মানুষ তার পাশে রয়েছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তিনি শিগগিরই আগের মতো শক্তভাবে ফিরে দাঁড়াবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১০

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১১

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৩

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৪

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৫

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৬

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৮

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৯

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

২০
X