কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ এএম
অনলাইন সংস্করণ

এয়ারপোর্টের ঘটনা আ.লীগের চিরাচরিত চরিত্র : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী দল, যুক্তরাষ্ট্রের ঘটনায় সেটা আবারো প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিক্রিয়ায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, এয়ারপোর্টের ঘটনা, এটা আওয়ামী লীগের চিরাচরিত চরিত্র। এই ঘটনায় তারা যে সন্ত্রাসী দল, সেটা প্রমাণ করেছে। তারা অন্যায়ের জন্য, অপশাসনের জন্য যে বিন্দুমাত্র অনুশোচনা করে না- সেটাই প্রমাণ করেছে।

মির্জা ফখরুল ক্ষোভের সুরে বলেন, আখতারের (এনসিপির সদস্যসচিব আখতার হোসেন) ওপরে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সকলে দেখেছেন। এহেন ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গত সোমবার বিকেল তিনটার দিকে নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরে বিমানবন্দরের টার্মিনালে আওয়ামী লীগের নেতাকর্মীদের হেনস্তার শিকার হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ঘিরে ইউনূসবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি তুমুল গালিগালাজ করেন। এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের গায়ে ডিমও ছোড়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টাইন সমর্থকদের ফ্রি আইনি সেবার ঘোষণা আইনজীবীর

পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

বিশ্ব পরিবেশ দিবসে সাতক্ষীরায় ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা, পরিবেশ রক্ষার শপথ

হাদির মামলার বাদী হওয়া নিয়ে মিথ্যাচার চলার দাবি বোনের

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ 

হাইওয়ে পুলিশের টহল গাড়িতে ধাক্কা, সার্জেন্টসহ আহত ৫

ডিভোর্স দিয়ে ১০৯ কোটি টাকা পেলেন ভারতীয় বংশোদ্ভূত নারী

গাছের ডালে ঝুলছিল চাকরিচ্যুত সেনাসদস্যের মরদেহ

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ১০৫টি দোকান পুড়ে গেছে

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

১০

কখন, কীভাবে দেখবেন বাংলাদেশ-সান মারিনো ম্যাচ

১১

ভিক্ষুকের ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডারকে পুলিশে দিলেন বিএনপি নেতারা

১২

ফুটবলের ওপারে

১৩

বাংলাদেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

১৪

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, আক্রান্ত অধিকাংশ সমকামী

১৫

থেমে নেই ইসরায়েলি বাহিনী, লেবাননে আবারও হামলা

১৬

খেলতে পারবেন না নেইমার

১৭

মার্কিন প্রতিনিধি পরিষদ / ইউক্রেন সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস

১৮

নওগাঁয় এনসিপির দুই নেতাকে শোকজ

১৯

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

২০
X