বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

টানা তৃতীয়বারের মতো বোনমাতির হাতে ব্যালন ডি’অর

আইতানা বোনমাতি। ছবি : সংগৃহীত
আইতানা বোনমাতি। ছবি : সংগৃহীত

প্যারিসের শাতলে থিয়েটারের আলো-ঝলমলে মঞ্চে সোমবার রাতে আবারও ইতিহাস লিখলেন আইতানা বোনমাতি। টানা তৃতীয়বারের মতো জিতে নিলেন ব্যালন ডি’অর, এমন কীর্তিতে তিনি ছুঁয়েছেন ফুটবলের কিংবদন্তি জোহান ক্রুইফ, মিশেল প্লাতিনি ও মার্কো ভ্যান বাস্টেনকে। আধুনিক সময়ের মহাতারকা লিওনেল মেসি (৮ বার) আর ক্রিশ্চিয়ানো রোনালদো (৫ বার) ছাড়া আর কেউ এত ধারাবাহিকভাবে সেরা হওয়ার মুকুট নিজের মাথায় পরতে পারেননি।

বার্সেলোনার এই সর্বগুণসম্পন্ন মিডফিল্ডার গত মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও সুপারকোপা জিতলেও চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে হোঁচট খেয়েছেন। তবে সেখানেও নিজের আলো ছড়িয়েছেন, দুটি প্রতিযোগিতাতেই সেরা খেলোয়াড়ের স্বীকৃতি কুড়িয়ে নিয়েছেন। যা তার সামগ্রিক অবদানকে দিয়েছে আরও উজ্জ্বল রূপ।

ট্রফি হাতে নিয়ে বনমাতির কণ্ঠে ছিল আবেগের ছোঁয়া— ‘এই মঞ্চ এখনো আমাকে ভীত করে তোলে। যদি পারতাম, এই পুরস্কার সবার সঙ্গে ভাগ করে নিতাম। কারণ এ এক অভূতপূর্ব মৌসুম।’

নিজের ফুটবল যাত্রার পেছনে আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভিকে বিশেষভাবে কৃতিত্ব দেন তিনি— ‘ওদের কাছ থেকে আমি শিখেছি, আমার ফুটবলে তাদের প্রভাব চিরস্থায়ী।’

তিনি আরও যোগ করেন, ‘এই প্রথম আমরা পুরুষ দলের মতো সমান পুরস্কার পাচ্ছি। সমতা আমরা দীর্ঘদিন ধরে চেয়েছি। আশা করি, এর ধারা অব্যাহত থাকবে।’

স্প্যানিশ ফুটবলের জন্য এ রাত ছিল গৌরবময়। আইতানা শীর্ষে থাকলেও দ্বিতীয় স্থানে শেষ করেছেন মারিওনা কালদেন্তেই। শীর্ষ দশে আরও জায়গা করে নিয়েছেন আলেক্সিয়া পুতেলাস (চতুর্থ) ও পাত্রি গুইহারো (ষষ্ঠ)। নারী ব্যালন ডি’অরের সপ্তম আসরে এমন আধিপত্য স্পেনকে দিয়েছে বিশেষ মর্যাদা।

ক্রুইফ, প্লাতিনি, মেসি কিংবা ভ্যান বাস্টেনের মতো কিংবদন্তিদের পাশে এখন দাঁড়িয়ে আছেন আইতানা বোনমাতি। ফুটবল ইতিহাসে যেখানে নারী ও পুরুষের সাফল্য আলাদা করে দেখা হয়, সেখানে এই ধারাবাহিকতা প্রমাণ করে দিয়েছেন—মেধা, পরিশ্রম আর দৃঢ়তা লিঙ্গের সীমারেখা মানে না।

আগামী বছরগুলোতে তিনি কোথায় থামবেন, তা সময়ই বলে দেবে। তবে আপাতত স্পেন, বার্সেলোনা আর বিশ্ব ফুটবল একই সুরে বলছে—আইতানা বোনমাতি, সোনালি অক্ষরে লেখা নাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X