স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চমক রেখে ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াড ঘোষণা

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স : কালবেলা
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স : কালবেলা

অ্যাশেজ মানেই ইংল্যান্ড–অস্ট্রেলিয়ার ক্রিকেটযুদ্ধ। আসন্ন সফরের আগে ইংল্যান্ড তাদের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে বড় খবর বেন স্টোকসের নেতৃত্ব ধরে রাখা এবং হ্যারি ব্রুককে নতুন সহ-অধিনায়ক করা। তবে অভিজ্ঞ ক্রিস ওকসকে পাওয়া যায়নি তালিকায়—চোটের কারণে ছিটকে গেলেন তিনি।

স্টোকস বর্তমানে কাঁধের ইনজুরি থেকে সেরে ওঠার লড়াই চালালেও তাকে নিয়ে আস্থা হারায়নি নির্বাচকরা। তার নেতৃত্বেই নামবে ইংল্যান্ড। স্কোয়াডে ফিরেছেন ফাস্ট বোলার মার্ক উড, আর নতুন করে ডাক পেয়েছেন ডারহামের পেসার ম্যাথিউ পটস ও সারের অলরাউন্ডার উইল জ্যাকস।

ব্রুকের হাতে অবশ্য নেতৃত্বের বাড়তি দায়িত্ব এসেছে—তিনি শুধু টেস্টে স্টোকসের ডেপুটি নন, নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন অধিনায়ক। আয়ারল্যান্ড সফরের পর এবার বড় মঞ্চে সুযোগ তার নেতৃত্বগুণ যাচাইয়ের।

পেস আক্রমণে রয়েছেন জোফরা আর্চার, যিনি ইনজুরি কাটিয়ে ভারতে টেস্টে দারুণ করেন। তার সঙ্গে আছেন ব্রাইডন কার্স, গাস অ্যাটকিনসন, জশ টঙ্গ, উড ও পটস। স্পিনে প্রথম সারিতে রয়েছেন শোয়াইব বাশির, সঙ্গে জো রুট, উইল জ্যাকস ও জ্যাকব বেথেল।

অন্যদিকে ওকসকে হারানো নিঃসন্দেহে বড় ধাক্কা। ভারতের বিপক্ষে ওভালে কাঁধের চোট পাওয়ার পরও বীরত্ব দেখিয়ে ব্যাট করেছিলেন, কিন্তু ফিটনেস সমস্যার কারণে অ্যাশেজের আগে আর দলে ফেরা হলো না।

ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াড

বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়াইব বাশির, জ্যাকব বেটেল, হ্যারি ব্রুক (সহ-অধিনায়ক), ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, অলিভার পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ, জশ টঙ্গ, মার্ক উড।

নিউজিল্যান্ড সফর শেষ করে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পার্থে একত্র হবে এই স্কোয়াড। প্রথম টেস্ট শুরু হবে ২১ নভেম্বর, পার্থের অপ্টাস স্টেডিয়ামে। এরপর সিরিজ গড়াবে ব্রিসবেন, অ্যাডিলেড ও মেলবোর্ন হয়ে জানুয়ারির শুরুতে সিডনিতে গিয়ে শেষ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১০

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১১

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১২

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৩

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৪

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৫

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৬

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৭

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৮

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৯

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

২০
X