কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যুতে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের শোক

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের লোগো ও শায়েখ আব্দুল আযিজ বিন আব্দুল্লাহ আলে আলশায়েখ রহ.। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের লোগো ও শায়েখ আব্দুল আযিজ বিন আব্দুল্লাহ আলে আলশায়েখ রহ.। ছবি : সংগৃহীত

সৌদি আরবের সম্মানিত গ্র্যান্ড মুফতি, ইসলামী বিশ্বের শ্রেষ্ঠ আলেমে দ্বীন, হুজ্জাতুল ইসলাম শায়েখ আব্দুল আযিজ বিন আব্দুল্লাহ আলে আলশায়েখ রহ. মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তার মৃর্ত্যুতে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।

তিনি দীর্ঘ প্রায় ৩৫ বছর আরাফার ময়দানে হাজী সাহেবদের উদ্দেশ্যে হজের খুতবা প্রদান করেছেন। তার খুতবা ছিল কোরআন ও সুন্নাহভিত্তিক, যা মুসলিম উম্মাহর জন্য এক অমূল্য পাথেয় হয়ে থাকবে।

তিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সর্বোচ্চ ওলামা বোর্ডের সভাপতি এবং ইসলামী শরীয়াহ, গবেষণা ও ইফতা বোর্ডের প্রধানসহ দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, হুজ্জাতুল ইসলাম শায়েখ আব্দুল আযিজ বিন আব্দুল্লাহ আলে আলশায়েখ রহ. ছিলেন কোরআন-সুন্নাহর অকৃত্রিম দাঈ ও দালিলিক ফতোয়ার নির্ভরযোগ্য ব্যক্তিত্ব। তার ইন্তেকালে মুসলিম উম্মাহ এক মহান রাহবারকে হারাল।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ মরহুমের পরিবার, সৌদি আরবের জনগণ এবং বিশ্ব মুসলিম সমাজের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং তার রেখে যাওয়া মিশনগুলো উম্মাহর মাঝে অব্যাহত রাখেন। আমীন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X