রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যুতে জমিয়তের শোক

ছবি কোলাজ : কালবেলা
ছবি কোলাজ : কালবেলা

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ মারা গেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশটির রয়্যাল কোর্টের বরাতে এ খবর খবর নিশ্চিত করেছে সৌদি গ্যাজেট

সংবাদমাধ্যটি জানিয়েছে, স্থানীয় সময় আজ বাদ আসর রাজধানী রিয়াদের ইমাম তুরকি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা সম্পন্ন হয়েছে।

প্রখ্যাত এই আলেমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে দেশের প্রাচীনতম ইসলামি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দলটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক জানান।

তারা বলেন, শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ ছিলেন ইসলামি জ্ঞানের অগাধ ভাণ্ডার ও উম্মাহর জন্য একজন বাতিঘরের মতো পথপ্রদর্শক। তার জীবন ছিল কোরআন-সুন্নাহর প্রচার, ফতওয়া এবং দাওয়াতি কাজের জন্য নিবেদিত। তিনি দীর্ঘ সময় ধরে সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বের সর্বোচ্চ আসনে থেকে বিশ্ববাসীকে ইলম ও হেদায়াতের আলো পৌঁছে দিয়েছেন।

নেতৃদ্বয় আরও বলেন, প্রখ্যাত এই আলেমের ইন্তেকালে মুসলিম উম্মাহ এক যুগশ্রেষ্ঠ মনীষীকে হারাল। তার ইন্তেকাল বিশ্ব ইসলামি আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তারা আরও বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X