স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানি পেস ঝড়ে লঙ্কানদের ব্যাটিং ধস

দুর্দান্ত বোলিং করেছেন পাক পেসাররা। ছবি : সংগৃহীত
দুর্দান্ত বোলিং করেছেন পাক পেসাররা। ছবি : সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর ম্যাচে টস জিতে বোলিং নেয় পাকিস্তান। শুরুতেই যেন তাদের সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করলেন শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফরা। মাত্র ৯.২ ওভার খেলতেই শ্রীলঙ্কা হারিয়েছে পাঁচ উইকেট, সংগ্রহ ৬৫ রান।

ইনিংসের দ্বিতীয় বলেই শাহীন আফ্রিদি সাজঘরে পাঠান কুশল মেন্ডিসকে। খুব বেশি সময় ক্রিজে টিকতে পারেননি ওপেনার পাথুম নিসাঙ্কাও (৮), তাকেও ফিরিয়ে দেন শাহীন। কুশল পেরেরা (১৫) কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও হারিস রউফের গতির সামনে বেশি দূর যেতে পারেননি। অধিনায়ক চারিথ আসালঙ্কা (২০) ও দাসুন শানাকা (০) দ্রুত ফিরলে চাপ আরও বেড়ে যায় লঙ্কানদের ওপর।

এই বিপর্যয়ের মাঝেও ক্রিজে লড়াই চালিয়ে যাচ্ছেন কামিন্দু মেন্ডিস (১৪*) ও অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৫*)। তবে পাকিস্তানি বোলারদের ধারাবাহিক আক্রমণে তাদের দায়িত্ব এখন পাহাড়সম।

শাহীন আফ্রিদি এখন পর্যন্ত ৩ ওভারে মাত্র ২১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সমান কার্যকর ছিলেন হুসেইন তালাত, ১.২ ওভারে ২ উইকেট তুলে নিয়েছেন মাত্র ৪ রান খরচায়। হারিস রউফ নিয়েছেন একটি উইকেট।

শ্রীলঙ্কার ব্যাটিং ধস নামিয়েছে পাকিস্তানের পেস আক্রমণ। দশ ওভনের আগেই অর্ধেক দল হারানো মানেই লঙ্কানদের সামনে বড় সংগ্রহ গড়া এখন একপ্রকার অসম্ভব মিশন। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে বাকিদের নিয়ে ব্যাটিং ধৈর্য দেখাতে হবে মেন্ডিস ও হাসারাঙ্গাকে। অন্যদিকে পাকিস্তান চাইবে দ্রুত বাকি উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১০

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১১

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১২

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৩

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৪

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৫

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৬

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৭

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৮

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৯

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

২০
X