বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ

আদালত থেকে পালানো আসামি ৩০ ঘণ্টা পর গ্রেপ্তার

জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজতখানা থেকে পালানো জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম রফিক (৪০)-কে প্রায় ৩০ ঘণ্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান।

তিনি জানান, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামি রফিকুল ইসলাম রফিককে জেলার আদমদীঘি উপজেলার বাগিচাপাড়া থেকে মঙ্গলবাল রাত ৯টায় দুপচাঁচিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে।

রফিকুল ইসলাম, আদমদীঘি উপজেলার বশিকোড়া চকপাড়া, গ্রামের আকন্দ আলীর ছেলে।

উল্লেখ্য, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আসামি গণনা শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। ওই সময় ভিড়ের মধ্যে জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাকে বগুড়ায় আনা হবে।

এর আগে এ ঘটনায় আদালতের ছয় পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৩

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৪

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৫

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৬

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৭

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৮

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৯

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২০
X