চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি নির্বাচনে ভোটের ফলাফলে অনিয়মের অভিযোগ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অনুষ্ঠিত শাকপুরা চৌমুহনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনের ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

সভাপতি পদপ্রার্থী মো. জাহেদের (চেয়ার প্রতীক) অভিযোগ, তিনবার ব্যালেট গণনা করা হয়েছে। প্রথমবারের চেয়ার প্রতীকে ১৯৪ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারিকেন প্রতীকে ১৯২ ভোট পেয়েছে জানায়। দ্বিতীয়বারের গণনায় একই ফলাফল আসে। এরপর তৃতীয়বারের গণনায় চেয়ার প্রতীকে ৪ ভোট কম দেখিয়ে এবং হারিকেন প্রতীককে ১৯২ ভোট পেয়েছে জানিয়ে বিজয়ী ঘোষণা দেয়।

জাহেদ দাবি করেন, হারিকেন প্রতীকের প্রার্থীর পক্ষে জেলা বিএনপির সদস্য মেহেদী হাসান সুজন ও ছাত্রদল নেতা এনামুল হক সজীব প্রভাব বিস্তার করেছে। ঘোষিত ফলাফলের বিষয়ে আমার চেয়ার প্রতীকের পোলিং এজেন্ট স্বাক্ষর করেননি। তিনি বাইরে এসে প্রতিবাদ জানালে হারিকেন প্রতীকের লোকজন হামলা করেছে।

উপজেলা সমবায় অফিসার ও শাকপুরা চৌমুহনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রাসেল চৌধুরী বলেন, দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রার্থীদের অনুরোধের কারণে একাধিকবার ভোট গণনা করতে হয়েছে। কারও আপত্তি থাকলে একমাসের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। রাত ৮টার দিকে ফলাফল প্রকাশের পর দুই সভাপতি প্রার্থীর লোকজনের মধ্যে ঝামেলা হয়েছে।

সংঘর্ষে আহত মো. সালেক নামের এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাফেদুল। এছাড়া মো. ইলিয়াছ ও সাইফুল ইসলাম একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন বলে জানা গেছে। আহতরা চেয়ার প্রতীকের সমর্থক।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য মেহেদী হাসান সুজনের সাথে যোগাযোগ করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী মতিউর রহমান রাসেলের সাথে যোগাযোগ করলে তিনি সংযোগ বিছিন্ন করে দেন।

আহত মো. সালেক জানান, ভোটের ফলাফল ঘোষণার পর প্রতিপক্ষের লোকজন ভবনের ওপর থেকে ইটের টুকরো, পাথর ছুড়ে মারলে তিনি আহত হন। উল্লেখ্য, শাকপুরা চৌমুহনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনের সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ১২টি পদের মধ্যে চারজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অপর ৮টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এর মধ্যে সভাপতি পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে হারিকেন প্রতীকের প্রার্থী মতিউর রহমান রাসেল পেয়েছেন ১৯২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো.জাহেদ চেয়ার প্রতীকে পেয়েছেন ১৯০ ভোট এবং অপর আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইদ্রিস আলম পেয়েছে ১৮ ভোট। ১৩ ভোট বিনষ্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X