কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ এএম
অনলাইন সংস্করণ

পরিত্যক্ত বাথরুমে মিলল চার বালতি ককটেল

ককটেল। পুরোনো ছবি
ককটেল। পুরোনো ছবি

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়ন আমগাটা গ্রামে ককটেলসহ ছাত্রলীগ ও যুবলীগের ৭ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় চার বালতি ককটেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক ও এসব উদ্ধার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের মানব কল্যান উন্নয়ন বিষয়ক সম্পাদক মোল্লাকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. পিন্টুর হাতে বানানো ককটেল বোমা বিস্ফোরণের কারখানা উদ্ধার করে সদর থানা পুলিশ। মো. পিন্টু খানের বাবার নাম জয়নাল খান।

আটককৃত অন্যরা হলেন- সোহাগ পিতা হোসেন খান, আলমগীর পিতা অজানা আমঘাটা খালাসী বাড়ির জামাই, আমির খালাসী পিতা শওকত খালাসী ককলেট সহ আটক। এছাড়া ঘর থেকে বেরিয়ে গিয়ে পুলিশের হাত থেকে আটক এড়াতে পালিয়ে যান মোঃ বিপ্লব খান, পিতা বাদল খান, মো. টিটু শিকদার ওরফে কোয়া টিটু, পিতা শাহাবুদ্দিন শিকদার।

স্থানীয় বিএনপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন নেতা কালবেলাকে বলেন, আটকৃতদের মধ্যে পিন্টু খান ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে আক্রমণ করেছেন। তিনিসহ অন্যরা সবাই ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী। অথচ অদৃশ্য প্রভাবশালীদের ইশারায় পিন্টু খানকে ছাড়িয়ে নেওয়ার পরিকল্পনা চলছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বুধবার রাতে কালবেলাকে বলেন, একটি পরিত্যাক্ত বাড়িতে চারটি বালতিতে ১৪ টি ককটেল উদ্ধার করা হয়েছে। পাশেই আরেকটি বাড়িতে ৫ জন ব্যক্তি ইয়াবা ও মাদক সেবন করছিল তাদেরকে আটক করা হয়েছে। তবে আটককৃতদের বিরুদ্ধে কোনো মামলার খবর পাইনি। অধিকতর যাচাই বাছাই হচ্ছে।

প্রশ্নের জবাবে তিনি বলেন, মুন্সীগঞ্জে ছাত্রলীগ যুবলীগের কেউ নেই। সবাই পালিয়ে ঢাকায় রয়েছে। কেউ থাকলে আমরা আটক করছি। কাউকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা তার জানা নেই বলে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X