কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

‘নিখোঁজ’ জুলাই যোদ্ধা মামুনুর রশীদের পরিবারের পাশে বিএনপি

নিখোঁজ জুলাই যোদ্ধা মামুনুর রশীদের পরিবারের পাশে মো. মোস্তফা জামান। ছবি : কালবেলা
নিখোঁজ জুলাই যোদ্ধা মামুনুর রশীদের পরিবারের পাশে মো. মোস্তফা জামান। ছবি : কালবেলা

জুলাই আন্দোলনের সক্রিয়কর্মী এবং তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদের পরিবারের পাশে বিএনপি রয়েছে বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব মো. মোস্তফা জামান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় মামুনুর রশীদের পরিবারের সাথে দেখা করে তার পরিবারকে আশ্বস্ত করেন এই বিএনপি নেতা।

এ সময় ডিবিপ্রধানকে ফোন দিয়ে কথা বলেন মোস্তফা জামান। ঘটনার সত্যতা ও দ্রুত সময়ে মামুনুর রশীদকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সহযোগিতা চান। এক‌ই সময় মামুনুরের ছবি এবং মামুনুর যেখান থেকে নিখোঁজ হন, সেখানকার সিসিটিভি ফুটেজ দলীয় নেতাকর্মীদের বিভিন্ন গ্রুপে দিয়ে খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

মামুনুর রশীদের পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার দুদিন আগ থেকে হোয়াটসঅ্যাপে নানা ধরনের হুমকি ও গুম করার বার্তা দিচ্ছিল কয়েকজন। তারপরই মামুন নিখোঁজ হয়ে যায়। এ ছাড়া মামুনের পরিবারকেও ফোন দিয়ে হুমকি দেওয়ার চেষ্টা করছে বলে মাওলানা মামুনুর রশীদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়।

এ সময় সবকিছু শুনে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সদস্য সচিব বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের সময় এমনটা হতো, কিন্তু বর্তমানে এই ধরনের ঘটনা আমরা কেউ মেনে নেব না। দ্রুত সময়ে মাওলানা মামুনুর রশীদ ফিরে না আসলে আমরা এর শেষ দেখে নেব। আপনারা কেউ চিন্তা করবেন না, বিএনপি আপনাদের পাশে আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সে দায়িত্ব থেকে এখানে এসেছি। আপনারা দেখেছেন- আমি তুরাগ থানার ওসি এবং ডিবিপ্রধানের সাথে কথা বলেছি। তারা এই বিষয়ে কাজ করছে। এ ছাড়া আমি আমার দলের নেতাকর্মীদের বিভিন্ন গ্রুপে তার ছবি এবং খোঁজখবর নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। আশা করি, অচিরেই আমরা তার খোঁজ পেয়ে যাব।

এ সময় মাওলানা মামুনুর রশীদের বৃদ্ধ বাবা, তার স্ত্রী ও সন্তান উপস্থিত ছিল।

মামুনুর রশীদ নিখোঁজ হওয়ার চার দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। এ বিষয়ে গত ২২ সেপ্টেম্বর তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মাওলানা মামুনের স্ত্রী খাদিজা বেগম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১০

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১১

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১২

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৩

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৪

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৫

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৬

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৭

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৮

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৯

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

২০
X