রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০১:২০ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবিরের সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে গত শুক্রবার ও শনিবার বৈঠক অনুষ্ঠিত হয়।

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বৈঠকে আগামীর বাংলাদেশ কেমন হবে সে বিষয়ে আলোচনা হয়। এ সময় হুমায়ূন কবির নেতৃবৃন্দকে মার্কিন প্রশাসনের সিনেটর, কংগ্রেসম্যান, স্টেট ডিপার্টমেন্ট এবং নিজ নিজ এলাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেন।

তিনি বলেন, আগামী একাদশ সংসদ নির্বাচনে প্রবাসীরা ভোটার হবেন—এই প্রক্রিয়ায় বাংলাদেশ এম্বাসি ও কনস্যুলেটের সঙ্গে প্রবাসীদের যোগাযোগ রাখতে হবে। তিনি আরও উল্লেখ করেন, প্রবাসীরা রেমিট্যান্স যোদ্ধা, তাই তাদের যেন আসন্ন নির্বাচনে সহজভাবে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। পাশাপাশি নতুন প্রজন্মকে বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন খাতে কাজে লাগানোর আহ্বান জানান।

বৈঠকে হুমায়ূন কবির বিএনপির ভিশন ও মিশন তুলে ধরেন এবং দলের ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক ব্যাখ্যা করেন। অভিজ্ঞ এই কূটনীতিক আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির সঠিক উপস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম বলে মত দেন উপস্থিত নেতারা।

তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে হুমায়ূন কবিরকে সিলেট-২ আসনে মনোনয়ন দেওয়া হবে। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে তাকে পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হলে দেশ ও দল উভয়ই উপকৃত হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য নাহিদুল খান সাহেল (জর্জিয়া), গোলাম ফারুক শাহীন (নিউইয়র্ক), বদরুল চৌধুরি শিপলু (ক্যালিফোর্নিয়া), হাফিজ খান সোয়াহেল (ওয়াশিংটন ডিসি) এবং শাহ ফরিদ (পেনসিলভানিয়া)।

পরিশেষে হুমায়ূন কবির নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির নেতারা ধন্যবাদ জানান এবং বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X