কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

কাতারকে ক্ষতিপূরণ দিতে ইচ্ছুক ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দোহায় হামলায় নিহত কাতারি নিরাপত্তা কর্মকর্তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে ইচ্ছুক ইসরায়েল। একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে কান পাবলিক ব্রডকাস্টার এ তথ্য জানিয়েছে।

হামাস নেতাদের লক্ষ্য করে কাতারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় নিহত হন এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা। এতে মুষড়ে পড়ে তার পরিবার।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের কাছে ক্ষমা চাওয়ার পর এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। যদিও ইসরায়েল কখন এই ইচ্ছা প্রকাশ করেছে তা স্পষ্ট নয়।

সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। সেখান থেকে কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন তারা। ওই ফোনকলে ক্ষমা চান নেতানিয়াহু।

কান পাবলিক ব্রডকাস্টারের প্রতিবেদনে উল্লেখ করেছে, ক্ষতিপূরণ প্রদানের এই ঘটনা নজিরবিহীন নয়। ২০১৬ সালেও ইসরায়েল ক্ষতিপূরণ দিয়েছিল। তখন ছয় বছরের বিরোধের পর সম্পর্ক পুনস্থাপনের জন্য স্বাক্ষরিত চুক্তির মূল উপাদান হিসেবে ২০১০ সালে একটি ত্রাণ জাহাজে প্রাণঘাতী হামলার জন্য তুরস্ককে ২০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদান করে তেলআবিব।

এদিকে ইসরায়েলের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা নেতানিয়াহুর ক্ষমা চাওয়ায় বিস্মিত হন। দাবি করা হচ্ছে, তাদের আগে থেকে অবহিত করা হয়নি। প্রতিবেদনের ওপর মন্তব্যের অনুরোধের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে ৯ সেপ্টেম্বর ভয়াবহ বিমান হামলা চালানো হয়। ওই হামলায় হামাসের নিম্নপর্যায়ের পাঁচজন সদস্য ও একজন কাতারি নিরাপত্তাকর্মী নিহত হয়েছিলেন। তবে ঘটনাস্থলে থাকা হামাসের পাঁচ নেতৃস্থানীয় সদস্য হামলায় অক্ষত ছিলেন। এ ঘটনায় আরব দেশগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। এর জেরে মুসলিম দেশগুলো কয়েকটি শীর্ষ পর্যায়ের বৈঠক করে। সেসব বৈঠকে ন্যাটোর আদলে বাহিনী গঠনের প্রস্তাব আসে। তবে ট্রাম্প গাজা সমস্যা সমাধানের আশ্বাস দিলে ওই প্রক্রিয়া স্তিমিত হয়ে যায়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X