কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধ বন্ধে যে ২০ দফা প্রস্তাব দিলেন ট্রাম্প

সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে ২০ দফা প্রস্তাব প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক যৌথ সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরেন।

এর আগে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদ সম্মেলনে প্রস্তাবে সম্মত হওয়ার কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী।

তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এখনো ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, গাজা একটি অস্থায়ী সরকারের অধীনে পরিচালিত হবে এবং ইসরায়েল উপত্যকাটি দখল করবে না।

কাউকে গাজা ত্যাগ করতে বাধ্য করা হবে না। গাজা পুনর্নির্মাণ করা হবে। যদি উভয় পক্ষ এই প্রস্তাব মেনে চলে, যুদ্ধ অবিলম্বে শেষ হবে। হামাস সব জিম্মিকে ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি দেবে।

আর ইসরায়েল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। এর সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর আটক এক হাজার ৭০০ ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে।

এ সময়ে ইসরায়েলি সেনাদের ধাপে ধাপে পূর্ণ প্রত্যাহারের প্রস্তুতির জন্য সব সামরিক কার্যক্রম স্থগিত থাকবে।

শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হামাস সদস্যরা মুক্তি পাবেন। অন্যদের জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হবে।

আঞ্চলিক ও আন্তর্জাতিক বাহিনী নিরাপত্তা নিশ্চিত করবে এবং ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেবে। নির্ধারিত মাত্রায় ত্রাণ গাজায় যাবে।

যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সহাবস্থানের জন্য আলাপ-আলোচনা সহজ করবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১০

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১১

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১২

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৩

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৪

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৫

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৬

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৭

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৮

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৯

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

২০
X