কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধরী। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধরী। ছবি : সংগৃহীত

শুধু দেশের জনগণই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধরী।

বুধবার (০৮ অক্টোবর) বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, শুধু দেশের জনগণই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে এবার একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। ভোটের তিন মাস আগে নয়, নির্বাচন সুষ্ঠু করতে এখন থেকেই ইসিকে কার্যকর ভূমিকা নিতে হবে। বাংলাদেশের বিষয়ে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। বিদেশিদের কাছে নালিশের কিছু নেই, বাংলাদেশে কী হবে তা জনগণ সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি সামনে আসায় তিন মাস অপেক্ষা না করে নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বা তাদেরকে অবগত করার বিষয়টি আলোচনা হয়েছে।

আমীর খসরু বলেন, দেশের মানুষই শুধু ভোটের অপেক্ষায় নেই, বিভিন্ন দেশের কূটনীতিকরাও বাংলাদেশের দ্রুত গণতান্ত্রিক সরকার দেখতে আগ্রহী। নির্বাচনের প্রক্রিয়া নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক অনুরোধের পর তারা অবজারভার দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা প্রত্যাশা করছেন, নির্বাচনে স্বচ্ছতা বজায় থাকবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তারা একই সঙ্গে দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে, সংসদকে আরও কার্যকর করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা জোরদারে সহায়তা করতে চায়।

বৈঠকটি নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির চেয়ারম্যান ড. আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির চেয়ারপারসন শামা ওবায়েদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X