কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি : সংগৃহীত
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

রোববার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একশত আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা ঘোষণা করা হবে। একই দিন তোপখানা রোডের ফারইষ্ট টাওয়ার মিলনায়তনে মনোনীত প্রার্থীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হবে।

এত বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্টির দু’জন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে প্রার্থী বাছাই কমিটি গঠন করা হয়েছিল তারা দীর্ঘ কার্যক্রম সমাপনান্তে ইতোমধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করেছে। দলের কার্যনির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক এক সভায় সে প্রতিবেদন মূল্যায়নের পর ১ম পর্যায়ে ১০০টি আসনে দলের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসখানেক আগে দলের আগ্রহী প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। সে সভার সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত জানানো হয়। তারই ধারাবাহিকতায় প্রাথমিক এই তালিকা ঘোষণা করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে যাচাই বাছাই শেষ হলে নভেম্বরের ১ম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে মর্মে আশাবাদ ব্যক্ত করা হয়।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ, প্রার্থী তালিকা চূড়ান্ত করণ ও আগামী ১৬ অক্টোবরের সভাকে সফল করার জন‍্য সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X