কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচিত সরকারের বিকল্প নেই : নীরব

রাজধানীর তেজগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা
রাজধানীর তেজগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা

দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর তেজগাঁও থানা বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

ফার্মগেট আনন্দ সিনেমা হল এলাকা থেকে জাহানারা গার্ডেন, গ্রিন রোড, তেজতুরি বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি।

সাইফুল আলম নীরব বলেন, অনির্বাচিত সরকার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না। গণতন্ত্র না থাকলে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছিল, তা ব্যাহত হবে এবং মানুষ হতাশ হয়ে পড়বে।

তিনি বলেন, যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন, তাদের একটি মাস্টারপ্ল্যান আছে। তারা শর্ত দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। উদ্দেশ্য- জাতীয় নির্বাচন বিলম্বিত করা। কিন্তু জনগণ এ ব্যাপারে সজাগ রয়েছে।

দলে শৃঙ্খলা ভঙ্গ বা বিশৃঙ্খলার কোনো স্থান নেই উল্লেখ করে বিএনপির এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা কোনো বিশৃঙ্খলাকারী, অন্যায়কারী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীকে প্রশ্রয় দেব না। এমনকি সে যদি আমাদের দলের কেউ-ও হয়, তবু তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নীরব বলেন, গণতন্ত্রের সম্ভাবনাকে রক্ষা করতে এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য অপরিহার্য।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X