কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমতায় যেতে কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে : শাহে আলম

বক্তব্য রাখছেন বগুড়া শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বগুড়া শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। ছবি : কালবেলা

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মীর শাহে আলম বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে। ইসলামকে অবমাননা করে বেহেশতের টিকিট বিক্রির মতো প্রহসন চলছে। কিন্তু ধর্মের অপব্যবহার করে তাদের ক্ষমতায় যাওয়ার সেই স্বপ্ন এবারও ব্যর্থ হবে।

শুক্রবার (২৪ অক্টোবর) বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে শাহ সুলতান বলখী (রহ.) এর মাজার শরিফ জিয়ারত, গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

জুমার নামাজ আদায় শেষে মাজার জিয়ারত করে শাহে আলম স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরবর্তীতে গণসংযোগ ও পথসভায় যোগ দেন।

এদিকে মীর শাহে আলমের মহাস্থানগড়ে আগমনের খবরে পুরো উপজেলায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ প্রিয় নেতাকে বরণ করতে ছুটে আসেন।

পথসভায় বক্তব্যে মীর শাহে আলম আরও বলেন, গণতন্ত্রের পুনর্জাগরণ এবং শিবগঞ্জের উন্নয়নই আমার লক্ষ্য। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে গত ১৭ বছর ধরে মাঠে ছিলাম, আজও আছি। ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়।

এ সময় তিনি বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ কেমন হবে, তার একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১০

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১১

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১২

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৩

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৪

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৫

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৬

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৭

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৮

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৯

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০
X