ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বন বিভাগের হয়রানির অভিযোগে অভিনব বিক্ষোভ

কাফনের কাপড় পরে বিক্ষোভ ও মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি : কালবেলা
কাফনের কাপড় পরে বিক্ষোভ ও মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি : কালবেলা

বন বিভাগের অব্যাহত হয়রানি, মামলা-হামলা ও উচ্ছেদ অভিযানের প্রতিবাদে অভিনব কায়দায় বিক্ষোভ করেছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের বাসিন্দারা। কাফনের কাপড় পরে তারা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার উথুরা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন বিভাগের হয়রানি প্রতিরোধ কমিটির ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৩ সাল থেকে বন বিভাগের হয়রানি চলছে। সম্প্রতি কোনো নোটিশ বা পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া ঘরবাড়ি ভেঙে দেওয়ার ঘটনা জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বসবাসরত নাগরিকদের বাপ-দাদার ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হচ্ছে এবং রাষ্ট্রীয় আইন অপপ্রয়োগ করে নিঃস্ব করে দেওয়া হচ্ছে।

বক্তারা আরও বলেন, সংবিধান নাগরিকের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে বাধ্য করে। যেখানে মানুষের স্থায়ী বসতি ও আইনি জটিলতা রয়েছে, সেখানে যথাযথ আইনি প্রক্রিয়া, নোটিশ, বিকল্প পুনর্বাসন ও ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ সম্পূর্ণ অন্যায়।

সংগঠনের আহ্বায়ক শাহ লিমন বলেন, যার বাসস্থান নেই, তার জীবন নেই। সে বেঁচে থেকেও মৃত। আমরা যেহেতু মরেই গেছি, আমাদের বাসস্থানের অধিকার ছিনিয়ে এনে আরেকবার মৃত্যুবরণ করতে চাই। একটি রাষ্ট্রের নাগরিকের অন্যতম অধিকার হলো বাসস্থান। বাসস্থানের অধিকার কেউ খর্ব করতে পারে না।

এ সময় তিনি চার দফা দাবি ঘোষণা করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বন বিভাগের উথুরা রেঞ্জ অফিসের রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন কালবেলাকে বলেন, আমরা সরকারি সম্পদ রক্ষায় কাজ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X