কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে পথশিশুদের খাবার বিতরণ করলেন ছাত্রদলের রাজু

ঢাবিতে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ। ছবি : কালবেলা
ঢাবিতে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাধারণ মো. রাজু আহমেদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত পথশিশুকে একবেলা খাবার খাওয়ানো হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এই আয়োজন করা হয়।

এ সময় ক্যাম্পাসে থাকা পথশিশুদের পেটপুরে রান্না করা খাবার পরিবেশন করা হয়। এ আয়োজনে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পেটপুরে একবেলা খাবার পেয়ে খুশি পথশিশু আছিয়া। সে বলে, ‘আমি ক্যাম্পাসে ফুল বিক্রি করি। অনেক দিন পর পেটপুরে একবেলা খাওন পেয়েছি। খাওন অনেক মজা হয়েছে। বড় ভাইরা ডেকে এনে খাবার দিছে।’

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাধারণ মো. রাজু আহমেদ বলেন, পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছি। এটা আনন্দের, ভালো লাগছে তাদের একবেলা খাওয়াতে পেরে। পাশাপাশি জাতীয়তাবাদী সহযোদ্ধারাও উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, পথশিশুরা বেশিরভাগ সময় ভালো খাবার পায় না। তাই চেয়েছি তারা যাতে একবেলা ভালো খাবার খেতে পারে। তাই তাদের নিয়ে এই আয়োজন করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১০

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১১

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১২

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৩

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৪

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৫

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৬

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৭

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৮

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৯

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

২০
X