শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

হিজড়া জনগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের

বক্তব্য রাখেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় এলে হিজড়া জনগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিত করা হবে। এটা আমার ওয়াদা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবী ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তৃতীয় লিঙ্গের মানুষদের সমাজে সম্মানের সঙ্গে বাঁচার পরিবেশ সৃষ্টি করা হবে। আপনাদের আর অবহেলার প্রতিচ্ছবি হয়ে থাকতে হবে না। স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, সমাজের নানা স্থানে তৃতীয় লিঙ্গের মানুষ এখনো বঞ্চনা, হয়রানি ও অবহেলার শিকার হন। আমরা চাই, আপনাদের নতুনভাবে সমাজের মূলধারায় আনতে—যাতে আপনারাও সক্রিয়ভাবে সমাজের উন্নয়নে অংশ নিতে পারেন।

শিক্ষিত ও বেকার তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্যদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে আমিনুল হক বলেন, আল্লাহর সৃষ্টিকে আমরা আলাদা করে দেখি না। আমরা সবাই এক সমাজের মানুষ- সমঅধিকারে, সমমর্যাদায় একসঙ্গে কাজ করলেই মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।

সভায় বিএনপির স্থানীয় নেতাকর্মী, হিজড়া প্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি পল্লবীর মুসলিম ক্যাম্পে বিএনপির ৩১ দফা কর্মপরিকল্পনার লিফলেট বিতরণ ও বাউনিয়াবাধে মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন করেন।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যাবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১০

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১১

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১২

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৩

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৪

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৫

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৬

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৭

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৮

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৯

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

২০
X