কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪২ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কিছু দিনের মধ্যে আরও স্যাংশন আসছে : রেজা কিবরিয়া

গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া। পুরোনো ছবি
গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া। পুরোনো ছবি

আগামী কিছু দিনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে আরো কিছু দেশের স্যাংশন আসতে পারে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দলের উদ্যোগে ‘সংবিধান ও গণতন্ত্র : প্রেক্ষিত বাংলাদেশ’-শীর্ষক এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

রেজা কিবরিয়া বলেন, এই সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে। দেশে-বিদেশে কেউ আর সরকারের সাথে নেই। ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে আওয়ামী লীগ সরকারের গুম-খুন-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। অস্ট্রেলিয়ান পার্লামেন্টে এই সরকারকে স্যাংশন দেওয়ার প্রস্তাব উঠেছে। আগামী কিছুদিনের মধ্যে আরো কিছু আন্তর্জাতিক খবর শুনতে পাবেন, কিছু দেশের স্যাংশন দেখতে পাবেন এ সরকারের অপকর্মের বিরুদ্ধে। তাই এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না। এ সরকার দেশটা ধ্বংস করে দিয়েছে, বিদেশেও দেশের মান-সম্মান ধূলিস্যাৎ করে দিয়েছে।

গণঅধিকার পরিষদ নেতা মিয়া মশিউজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ ছাড়া আরও বক্তব্য রাখেন-গণঅধিকার পরিষদের এই অংশের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান, আইনজীবী মহসীন রশিদ, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম খান চৌধুরী, ব্যারিস্টার জীশান মহসিন, অধ্যাপক মাহবুব হোসেন, জাকারিয়া পলাশ, সাদ্দাম হোসেন, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহ, তারেক রহমান, অ্যাডভোকেট শিরিন আকতার শেলী, সাকিব হোসাইন, শেখ খায়রুল কবির, কেন্দ্রীয় নেতা আহমেদ ইসমাইল বন্ধন, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

অনুষ্ঠানে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মহানগর উত্তরে কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানকে আহ্বায়ক ও মোস্তাক শিশিরকে সদস্য সচিব এবং মহানগর দক্ষিণে ব্যারিস্টার জীসান মহসীনকে আহ্বায়ক ও ইমাম উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X