কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

আইনগত ও সাংবিধানিক প্রতিষ্ঠান সুপরিকল্পিত রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে : প্রধান বিচারপতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের আইনগত ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বর্তমানে সুপরিকল্পিত রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অডিটরিয়ামে আইনজীবীদের অব্যাহত পেশাগত মানোন্নয়ন ও বার কাউন্সিল কর্তৃক প্রকাশিত ল’ জার্নাল, বাংলাদেশ লিগ্যাল ডাইজেস্টের ডিজিটালকরণের (‘কন্টিনিউয়িং প্রফেশনাল ডেভলপমেন্ট (সিপিডি) প্রোগ্রাম ফর অ্যাডভোকেটস অ্যান্ড ডিজিটাল বিএলডি অফ বাংলাদেশ বার কাউন্সিল)’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ বার কাউন্সিল এবং দ্য ল’ মেন্টর লি. ও লিগালাইজড ইডিটেক-যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি আরও বলেন, সারা বিশ্বে আইন পেশায় দ্রুত পরিবর্তন আসছে। বিশ্বের অন্য দেশের মত ডিজিটাল রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড, তথ্যভিত্তিক শাসনব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার ও পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের আইনজীবীদেরও প্রস্তুত হতে হবে।

তিনি উল্লেখ করেন, প্রচলিত আইনি অনুশীলন আর যথেষ্ট নয়; একটি আধুনিক, কার্যকর ও জনগণকেন্দ্রিক বিচারব্যবস্থা গড়তে ধারাবাহিক প্রশিক্ষণ, ডিজিটাল ব্যবস্থাপনার উপর দক্ষতা এবং নৈতিক সক্ষমতা অর্জন করা এখন অপরিহার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটি অব বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ কামাল হোসেন দিকদার এবং দ্য ল’ মেন্টর লি. ও লিগালাইজড ইডিটেক হতে বক্তব্য প্রদান করেন যথাক্রমে ব্যারিস্টার তাসনুভা শেলী এবং ব্যারিস্টার এহসান হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিচারবিভাগের সম্মানিত সদস্য, সিনিয়র অ্যাডভোকেট, শিক্ষানবিশ আইনজীবী ও আমন্ত্রিত অতিথিরা।

প্রধান বিচারপতি তার বক্তব্যে বিগত ১৬ মাসে বিচার বিভাগ সংস্কারের উদ্দেশ্যে নেওয়া বিভিন্ন সংস্কার উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট হেল্পলাইন, সারা দেশের জেলা ও দায়রা জজ আদালত ও বিভাগীয় আদালতে চালু হওয়া হেল্পলাইন সার্ভিস, পাইলট প্রকল্প হিসেবে চালু হওয়া হাইকোর্টের দুটি পেপার-ফ্রি বেঞ্চ, ডিজিটাল অভিযোগ ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয় কজলিস্ট ব্যবস্থাপনা, দ্রুত মামলা প্রসেসিং সিস্টেম চালুকরণ এবং পেপার-ফ্রি পারিবারিক আদালতের মতো উদ্যোগ বা সংস্কার বিচারপ্রাপ্তির সুযোগ বাড়িয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, একটি সংস্কারমুখী বিচার বিভাগকে সমর্থন করার জন্য একটি রূপান্তরমুখী বার অপরিহার্য। জাতীয় প্রচেষ্টার পাশাপাশি বিচার বিভাগ আন্তর্জাতিক সহযোগিতার নতুন যুগে প্রবেশ করেছে। ব্রাজিল, মিশর, প্যালেস্টাইন, নেপাল এবং থাইল্যান্ডের সঙ্গে নতুন অংশীদারিত্ব এবং প্রশিক্ষণ-সমর্থনমূলক বিভিন্ন কর্মসূচিকে তিনি বিচার কূটনীতির নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেন।

ডিজিটাল বিএলডি প্ল্যাটফর্মকে বিচার বিভাগের ডিজিটাল উন্নয়ন অভিযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এটি প্রশিক্ষণ তদারকি, দক্ষতার মানদণ্ড নির্ণয় এবং গবেষণায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, একটি তথ্যসমৃদ্ধ বার কাউন্সিল আইন পেশার স্থিতিশীলতা ও স্বচ্ছতা বাড়াবে।

তিনি বলেন, আইনজীবীদের সিপিডি কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ও অপরিহার্য। আইনজীবীরা নিয়মিতভাবে তাদের জ্ঞান হালনাগাদ করলে যুক্তি-উপস্থাপন উন্নত হয়, বিচারপ্রক্রিয়া আরও স্বচ্ছ হয়, আদালতের সময় বাঁচে এবং আদালতের সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বিচার বিলম্ব কমে। একজন সুশিক্ষিত আইনজীবী কেবল তার ক্লায়েন্টের সম্পদই নন বরং তিনি একটি কার্যকর বিচারব্যবস্থার অন্যতম স্তম্ভ।

আইনজীবীদের বিশেষায়িত আদালতে কাজের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে প্রধান বিচারপতি বলেন, বাণিজ্য আইন, পরিবেশ আইন, ডিজিটাল ও সাইবার আইন, পারিবারিক আইন, জলবায়ু মামলা সংক্রান্ত এবং আন্তর্জাতিক অর্থনৈতিক আইনের মতো সমসাময়িক ক্ষেত্রগুলোতে দক্ষতা অর্জন এখন সময়ের দাবি।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

পিকআপ নিয়ে গরু চুরি করে বেড়াতেন তারা

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১০

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১১

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১২

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১৩

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৪

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৫

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৬

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৭

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৮

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১৯

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

২০
X