মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সিনিয়রদের মুখের ভাষাকে দুর্ভিক্ষ বলে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা

বদিউল আলম বাবু। ছবি : সংগৃহীত
বদিউল আলম বাবু। ছবি : সংগৃহীত

সিনিয়র নেতাদের মুখের ভাষায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক বদিউল আলম বাবু।

সোমবার (২৪ নভেম্বর) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক স্ট্যাটাসে বদিউল আলম লেখেন, ‘অসহায় মানুষের পাশে থাকার স্বার্থে রাজনীতিতে এসেছি এবং দীর্ঘদিন মতলব দক্ষিণ উপজেলার শাখার এনসিপির যুগ্ম সমন্বয়কারী হিসেবে সক্রিয় ছিলাম। শুরু থেকেই দেখতে পাচ্ছি- সিনিয়রদের মুখের ভাষায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে যা ১৮ অক্টোবর-২০২৫ তারিখের মিটিংয়ে জেলা সমন্বয়কারীর উপস্থিতিতে প্রতিফলনের আরেকটি দৃষ্টান্ত।’

‘এমন সিনিয়রদের সঙ্গে রাজনীতি করার কোনো ইচ্ছে আমার নেই। ধৈর্যের চূড়ান্ত পর্যায়ে আছি। সীমা লঙ্ঘন করলে এর জবাব দিতেই হবে।স্বেচ্ছায় স্বজ্ঞানে এই কাণ্ডজ্ঞানহীন অপরাজনীতির ঘরোয়া টিমের কমিটি থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি। উন্নত মানসিকতার নতুনত্ব আসলে আবার ফিরে আসব, ইনশাআল্লাহ। আগামী কমিটিতে নাম লাগবে না, সক্রিয় সদস্য হয়ে থাকব।’

এনসিপির চাঁদপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মো. ফরহাদ আহমেদ বলেন, বদিউল আলম বাবু পদত্যাগের ঘোষণা ফেসবুকে দিয়েছেন। অফিসিয়ালভাবে কোনো পদত্যাগপত্র এখনো জমা দেয়নি।

সদ্য পদত্যাগ করা বদিউল আলম বাবু কালবেলাকে বলেন, রাজনীতির মাঠে মতপ্রকাশের স্বাধীনতা থাকতে হবে সবার আগে। হুমকি-ধমকি আর গালাগালি কখনোই রাজনীতির পথকে সুগম করে না। এমন হ-য-ব-র-ল ও অনিয়মতান্ত্রিক কমিটিতে থেকে কখনোই সাধারণ জনগণের পাশে থেকে আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১১

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১২

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৩

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৪

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৫

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৬

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৭

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৮

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৯

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

২০
X