কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মাসুদুজ্জামান

দোয়া মাহফিল। ছবি : কালবেলা
দোয়া মাহফিল। ছবি : কালবেলা

রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জের হোসিয়ারী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের সার্বিক ব্যবস্থাপনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। তিনি বলেন, ‘আমরা এসেছি বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করতে এবং তার প্রতি দেশের মানুষের যে ভালোবাসা- তা আল্লাহর দরবারে পেশ করতে।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার অবস্থা এখন অত্যন্ত সংকটাপূর্ণ। দল-মত নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। এটি প্রমাণ করে, তিনি সত্যিকার অর্থেই জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। পুরো জীবন তিনি আপনাদের-আমাদের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছেন। স্বামী, সন্তান, পরিবারের সদস্যদের হারিয়েছেন; তবুও জনগণের স্বার্থে তার সংগ্রাম থেমে যায়নি। ওয়ান-ইলেভেনসহ নানা ঝুঁকিপূর্ণ মুহূর্তেও তিনি দেশ ছাড়েননি। কারণ, তিনি জনগণের পাশে থাকতে চেয়েছিলেন।’

মাসুদুজ্জামান আরও বলেন, ‘খালেদা জিয়ার সংকটময় শারীরিক অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। একজন সন্তানের পক্ষে মায়ের পাশে থাকতে না পারাটা খুবই কষ্টদায়ক। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তারেক রহমানকে মায়ের পাশে থাকার এবং সেবা করার সুযোগ দেন।’

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদারের সভাপতিত্বে দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ মহানগর এবং সদর ও বন্দর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X