কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
সংসদে শেখ সেলিম

কিছু রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে একটি দল লাফালাফি শুরু করেছে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, কিছু রাষ্ট্রদূতের সাথে দেখা করে একটি দল লাফালাফি শুরু করেছে। দেশে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। দেশে তত্ত্বাবধায়ক সরকার হবে না।

আজ রোববার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরকে ধন্যবাদ জানিয়ে শেখ সেলিম বলেন, জয়শংকর বলেছেন কারও হস্তক্ষেপে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত হবে না। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুয়াইটলি বলেছেন, তারা এখানে মধ্যস্থতা করতে আসেননি। তারা চান নির্বাচন সুষ্ঠু হোক। রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের নির্বাচন কীভাবে হবে তা ঠিক করবে এ দেশের জনগণ।

আওয়ামী লীগের এই নেতা বলেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ায় বিএনপি লাফালাফি করছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র অনেক আগে তারেক রহমানকে স্যাংশন দিয়েছে। আওয়ামী লীগ পালিয়ে যায় না। এটা বিএনপির স্বভাব। বিএনপির অনেক নেতা বিদেশে পালিয়েছেন। তারেক রহমান বিদেশে পালিয়ে আছেন।

বিএনপি-জামায়াত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করতে ষড়যন্ত্র করছে দাবি করে শেখ সেলিম বলেন, কোনো সিচুয়েশন এলে খালেদা জিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে যান। আর বিএনপি বলে তাকে বিদেশ নিয়ে যেতে হবে। সাজাপ্রাপ্ত আসামি বিদেশ যেতে পারেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১০

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১১

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১২

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৩

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৪

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৫

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৬

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৭

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৮

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

২০
X