কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সব সরকারেরই ক্ষমতা ছাড়তে কষ্ট হয় : অন্তরা হুদা

তৃণমূল বিএনপির প্রথম কাউন্সিলে বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা সেলিমা হুদা। ছবি: সংগৃহীত
তৃণমূল বিএনপির প্রথম কাউন্সিলে বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা সেলিমা হুদা। ছবি: সংগৃহীত

সব সরকারেরই ক্ষমতা ছাড়তে কষ্ট হয় বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা সেলিমা হুদা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে তৃণমূল বিএনপির প্রথম কাউন্সিলে উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

অন্তরা সেলিমা হুদা বলেন, বিএনপি সরকারের সময় মন্ত্রী থাকা সত্ত্বেও কেয়ারটেকার সরকারের রূপরেখা দিয়েছিলেন এবং মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন নাজমুল হুদা। তার এই রূপরেখাকে যদি সম্মানিত করা হতো, তবে আজকের দিনে এসে স্বাভাবিক নিয়ম অনুযায়ী সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতো।

তিনি বলেন, সব সরকারেরই ক্ষমতা ছাড়তে কষ্ট হয়। ক্ষমতায় থেকে একজন মিনিস্টার হয়েও জনগণের কাছে এমন ফর্মুলা দিয়ে দেশপ্রেম ও বড় মনের পরিচয় দিয়েছিলেন নাজমুল হুদা। আমরা তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। কেয়ারটেকার সরকারের জন্য বিএনপি কত আন্দোলন করছে। অথচ সেই সময় বিএনপিই ক্ষমতায় ছিল।

তিনি আরও বলেন, আপনারা অবগত আছেন তৃণমূল বিএনপি গত ১৬ ফেব্রুয়ারি নিবন্ধন পায়। এর তিন দিন পর ১৯ ফেব্রুয়ারি আমার বাবা তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদা ইন্তেকাল করেন। এর কিছুদিন পর আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করি। এমন পরিস্থিতিতে দলের দায়িত্ব নেওয়া আমার জন্য কষ্টকর ছিল। দলের একজন কর্মী হিসেবে আমি গর্ববোধ করি। আমার বাবা ছিলেন জননেতা, জনগণের কাছের মানুষ, অত্যন্ত কর্মীবান্ধব। তিনি বারবার সংসদ নির্বাচনে দাঁড়িয়ে নির্বাচিত হয়েছেন।

এ সময় তিনি আরও বলেন, আমরা পুরোনো কথায় আর না যাই। তবে তত্ত্বাবধায়ক সরকারের কথা উঠে এলে নিজেকে সান্ত্বনা দিই। বর্তমানে অনেক বিষয়ই সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। এর অন্যতম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সরকারের বিভিন্ন দপ্তরের ঘুষ, দুর্নীতি, অনিয়ম চরম পর্যায়ে। সাধারণ জনগণকে পাসপোর্টের আবেদন করতেও ভোগান্তির শিকার হতে হয় বলেও মন্তব্য করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১০

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১১

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৩

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৪

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৬

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৭

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৯

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

২০
X