কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:২১ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

কর্মসূচিতে না গিয়ে ঘরে বসে থাকার সুযোগ নেই : আলাল

কথা বলছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ছবি: কালবেলা
কথা বলছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ছবি: কালবেলা

বিএন‌পির নেতাকর্মী‌দের উদ্দেশ‌ে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, কেউ যদি ঘরে বসে থাকে, কর্মসূচি‌তে না যায় তাহলে সে তার বিবেকের সঙ্গে যুদ্ধ করবে এবং দলের সঙ্গে যুদ্ধ করবে। কর্মসূচিতে না গিয়ে এখন ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ময়মনসিংহে বিএনপির ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডমার্চ বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে আলাল বলেন, ঘরে বসে অথবা ঘরোয়া পরিবেশে কোনো প্রোগ্রামে আপনি নাম লেখালেন, যুদ্ধের ময়দানে গেলেন না এতে কিন্তু দ‌লের আসল কর্মী হলেন না। আর বিজয় আসলে সবার সামনে থাকবেন এই চিন্তাটা যেন কেউ না করে। কেউ যদি ঘরে বসে থাকে, রাস্তায় না যায় তাহলে সে তার বিবেকের সঙ্গে যুদ্ধ করবে এবং দলের সঙ্গে যুদ্ধ করবে।

তিনি বলেন, আজ খালেদা জিয়ার মুক্তি মানে দেশের গণতন্ত্র মুক্তি। খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হওয়া মানে দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি হওয়া। আমরা যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারি, তাহলে বুঝতে হবে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দেশে এখন চলছে আওয়ামী শাসন। এই আওয়ামী শাসন আমরা চাই না, আমরা চাই ন্যায়ের শাসন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার অনির্বাচিত সরকার। আজ দেশের কোথাও জনগণের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি দিয়ে দেশ পরিচালিত হচ্ছে না।

আলাল বলেন, আওয়ামী লীগ দেশের সঙ্গে, দেশের জনগণের সঙ্গে প্রতারণা করছে। গণতন্ত্র, মানবাধিকারের ছিটেফোঁটাও এরা রাখেনি। সুতরাং দেশে গণতন্ত্র, মানবাধিকার ফিরিয়ে আনার জন্য এদের বিদায় করতে হবে।

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন,শরীফুল আলমসহ স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X