কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০০ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ
গাবতলীতে নজরুল ইসলাম খান

ভিসা নিষেধাজ্ঞায় বাড়িতে কান্নাকাটি, মাইকের সামনে চাপাবাজি

গাবতলীতে বিএনপির সমাবেশে কথা বলছেন নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত
গাবতলীতে বিএনপির সমাবেশে কথা বলছেন নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ভয় পেয়ে বাড়িতে বাড়িতে কান্নাকাটি চলছে, আর বাইরে গিয়ে মাইকের সামনে চাপাবাজি করে বলছেন এসব স্যাংশন আমরা পরোয়া করি না। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চলমান একদফা আন্দোলনের অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, বিপদে আছে তারা, এটা বোঝা যায় যখন বিভিন্ন বক্তৃতায় চাপাবাজি করে। ছেলে-মেয়েরা আমেরিকায় যেতে পারছে না, ফিরে আসতেছে। বড় বড় সরকারি কর্মকর্তারা ভিসার দরখাস্ত দিয়ে রিজেক্ট হয়ে যাচ্ছে। বাড়িতে বাড়িতে কান্নাকাটি চলতেছে। আর বাইরে এসে মাইকের সামনে বলছেন এসব স্যাংশন, এসব রেস্ট্রিকশসন আমরা পরোয়া করি না।

তিনি বলেন, আপনারা (সরকার) ভয় পেয়েছেন, কিন্তু জাতি হিসেবে আমরা লজ্জিত। যাদের কারণে এই লজ্জা, তাদের আর বহন করার কোনো প্রয়োজন নাই। আমাদের দাবি ন্যায্য। আমরা জনগণের পক্ষে আছি। জনগণ আমাদের পক্ষে আছে। বাংলাদেশের সবাই পরিবর্তন চায়। কেউ বলছে, কেউ বলছে না। যারা এখনো রাস্তায় নামছেন না, তাদের বলি- এই সরকারের পতন অবশ্যই হবে।

খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ দেশনেত্রী খালেদা জিয়াকে তাদের মাঝে ফিরে পেতে চায়। তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। খালেদা জিয়া পালিয়ে যাওয়ার মানুষ না। তিনি জীবনে কখনো পালিয়ে যাননি। চিকিৎসা শেষে তিনি ফিরে এসে আবারও আইনের কাছে আত্মসমর্পণ করবেন বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১০

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১১

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৩

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৪

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৫

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৬

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৭

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৮

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৯

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

২০
X