কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৬ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

পা ধরে কান্না করলেও বাইডেন কারও সঙ্গে সেলফি তোলেন না : মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। পুরোনো ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। পুরোনো ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, পা ধরে কান্নাকাটি করলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কারও সঙ্গে সেলফি তোলেন না। সেখানে নিজের ফোন দিয়ে নিজ হাতে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলেছেন বাইডেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে আয়োজিত আলোচনাসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি তোলা প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।

মেয়র তাপস বলেন, ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিয়েছেন। জো বাইডেন তাদের কারও সঙ্গে সেলফি তো দূরের কথা, আলাদা একটি ছবিও তোলেননি। অথচ সেই বাইডেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসে বললেন, ‘ম্যাডাম প্রাইম মিনিস্টার, আপনার সঙ্গে একটি সেলফি তুলতে চাই।’ প্রধানমন্ত্রী সম্মতি দেওয়ার পর বাইডেন নিজের মোবাইলে নিজ হাতে সেলফি তুলেছেন।

ডিএসসিসি মেয়র বলেন, এ সেলফি বিশ্বদরবারে আমাদের মর্যাদা সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে, তা কোনোদিন চেয়েও পাওয়া যেত না।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন নিয়ে ইতিহাস রচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার জীবন নিয়ে ইতিহাস রচনার এখনই সময়।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির, অ্যাডভোকেট সানজিদা খানম, ব্যারিস্টার মেহেদী হাসান প্রমুখ বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X