কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৫ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বীর চট্টলার মাটিতেই সরকারের পতনের ঘণ্টা বাজবে : মামুন হাসান

ফেনীতে চট্টগ্রাম বিভাগীয় যুবদলের প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন মামুন হাসান। ছবি : কালবেলা
ফেনীতে চট্টগ্রাম বিভাগীয় যুবদলের প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন মামুন হাসান। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহসভাপতি মামুন হাসান বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বীর চট্টলার মাটিতে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। ইতিহাসের স্রোতধারায় বর্তমান অনির্বাচিত শেখ হাসিনা সরকারের পতনের ঘণ্টা বীর চট্টলার মাটিতেই বাজবে, ইনশাআল্লাহ্।’

কুমিল্লা টু চট্টগ্রাম রোডমার্চ সফল করার লক্ষ্যে শনিবার (৩০ সেপ্টেম্বর) ফেনী শহরের ডিএম কমিউনিটি সেন্টারে জেলা যুবদলের সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম বিভাগীয় যুবদলের প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি। সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৫ অক্টোবর এই রোডমার্চ অনুষ্ঠিত হবে।

যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি মুহাম্মদ শাহেদের সভাপতিত্বে এবং চট্টগ্রাম বিভাগীয় সহসাধারণ সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন ও বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ আহমেদ উজ্জ্বলের যৌথ সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন যুবদলের সহসভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতারা। পরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়।

এর আগে যুবনেতা মামুন হাসানের নেতৃত্বে গত ২৬ সেপ্টেম্বর কুমিল্লা বিভাগীয় যুবদল এবং ৩০ সেপ্টেম্বর নোয়াখালী জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X