কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে জামায়াতের ভারপ্রাপ্ত আমিরের বিবৃতি

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পরিবারের পছন্দ মোতাবেক সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

মঙ্গলবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে ভারপ্রাপ্ত আমিরে জামায়াত জানান, দীর্ঘদিন যাবত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নানা জটিল রোগে আক্রান্ত। পরিবার, দল ও দেশবাসীর পক্ষ থেকে তাঁকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। কিন্তু সরকার তাঁকে বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করেছে।

বিবৃতিতে তিনি আরও জানান, যে কোনো নাগরিকেরই সুচিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। সরকারের বৈরিতার শিকার হয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যথাযথ চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। আমরা খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি, তাতে বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। এমতাবস্থায় তাঁর উন্নত চিকিৎসা গ্রহণ করা খুবই প্রয়োজন। সরকারের অবহেলার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কোনো কিছু হলে সরকারকেই তার দায়দায়িত্ব বহন করতে হবে।

বিবৃতিতে ভারপ্রাপ্ত আমিরে জামায়াত অধ্যাপক মুজিবুর রহমান অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পরিবারের পছন্দ মোতাবেক চিকিৎসার ব্যবস্থা গ্রহণের সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X