কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৩:৩১ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ভিসানীতির পর তাদের এমপি হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে’

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি : সংগৃহীত

দেশে দিন দিন নির্বাচনী মাঠ যেমন উত্তপ্ত হয়ে উঠছে- তেমনি দাড় করিয়েছে জটিল সমীকরণে। এক দিকে আওয়ামী লীগ ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। অন্য দিকে প্রধান বিরোধী দল বিএনপি লড়ছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। এমন পরিস্থিতিতে আগুনে ঘি ঢেলে দিয়েছে পশ্চিমা বিশ্বের ভিসা নিষেধাজ্ঞা।

বিশেষ করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বাংলাদেশের ওপর একের পর এক বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র। তারা ঘোষণা দিয়েছে সুষ্ঠু নির্বাচনে বাধা প্রদানে যারাই সংশ্লিষ্ট থাকবে, তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে দেশটি।

যুক্তরাষ্ট্রের ভিসানীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে আন্দালিব রহমান প্রার্থ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে খুশির বন্যা বয়ে গেছে। আওয়ামী লীগ যে এত আমেরিকার বিরুদ্ধে কথা বলছে, এত কথা না বলে রাস্তায় নামুক। আওয়ামী লীগের যদি এতই শক্তি থাকে, তা হলে মিছিল করুক। এটা তো করতে পারছে না। সরকারের পক্ষ থেকে কোনো স্টেটমেন্টও দিতে পারছে না। শুধু প্রতিক্রিয়া জানাচ্ছে।

পার্থ আরও বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ার পর যাদের নিশিরাতের ভোটে এমপি হওয়ার ইচ্ছা ছিল, সে স্বপ্ন নষ্ট হয়ে গেছে। কারণ তারা বুঝতে পেরেছে, নিষেধাজ্ঞায় সারা দেশের ডিসি ও ইউএনওরা চিন্তায় পড়েছেন। শুধু তাই নয়, অনেক পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা চিন্তায় পড়েছেন তাদের ভবিষ্যৎ নিয়ে।

আমি মনে করি, যাদের পক্ষে জনগণ আছে তাদের কোনো চিন্তা নেই। কিন্তু এ ধরনের পরিস্থিতি থাকলে বর্তমানের অনেক এমপি নির্বাচন করতেই চাইবে না। কারণ তারা বুঝতে পেরেছে যে, সুষ্ঠু নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাই যথেষ্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১০

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১১

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১২

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৩

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৪

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৫

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৬

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৭

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৮

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৯

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

২০
X