কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৮:৪৯ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ছাড়া সবাই তত্ত্বাবধায়ক চায় : রিজভী

জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তাদের কয়েকজন নেতা ছাড়া এ দেশের সবাই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার চায় বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার (৭ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কটূক্তির প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এই কর্মসূচি হয়।

রিজভী বলেন, ওবায়দুল কাদের বলেন- তলে তলে সব ঠিক হয়ে গেছে। তাহলে শেখ হাসিনা আপনি সুষ্ঠু নির্বাচনের কথা বলেন না কেন? কারণ, আপনারা জানেন- সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ বিজয়ী হতে পারবে না। দেশে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনা পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন- এ দেশের তরুণ-তরুণী, যুবসমাজ সবাই এটা চায়। কেবল আপনি (শেখ হাসিনা) চান না আর আপনার ওবায়দুল কাদের চায় না।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না। কেউ কথা বললেই তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে, গুম করা হবে। এই হচ্ছে মানুষের বাক-স্বাধীনতার অবস্থা।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিভিন্ন সময় সরকারপ্রধান ও সরকারের মন্ত্রীদের নানা বক্তব্যের সমালোচনা করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, এই সরকার বাংলাদেশের সভ্যতা, কৃষ্টি, কালচার সব ধ্বংস করে দিয়েছে।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়া মরণাপন্ন, তার লিভার পরিবর্তন করতে হবে। এ ছাড়া তার হার্ট, কিডনিসহ আরও বিভিন্ন সমস্যা রয়েছে। ডাক্তাররা বলেছেন, অবিলম্বে তার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু শেখ হাসিনা ও তার আইনমন্ত্রী বলেছেন, তাকে জেলে যেতে হবে- তারপরে আদালতের রায়ে বিদেশে যেতে পারবে। অথচ বিজ্ঞ আইনজীবীরা বলেছেন, বেগম জিয়াকে জেলে যেতে হবে না। সরকার নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দিয়েছে, এখন সেই শর্ত তুলে নিলেই তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন। কিন্তু শেখ হাসিনা বিজ্ঞ আইনজীবীদের কথা শোনেন না।

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের সঞ্চালনায় সমাবেশে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিএনপি কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ মিছিল হয়। এতে রুহুল কবির রিজভী নেতৃত্ব দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X