কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৫:৫৯ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান নির্বাচন কমিশনার সরকারের টুলস হিসেবে কাজ করছে : আমীর খসরু

এনডিএম পরিচালিত গবেষণাধর্মী সংস্থা গভর্নেন্স অ্যান্ড পলিসি রিসার্চ (জিপিআর) এর সেমিনারে বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
এনডিএম পরিচালিত গবেষণাধর্মী সংস্থা গভর্নেন্স অ্যান্ড পলিসি রিসার্চ (জিপিআর) এর সেমিনারে বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

প্রধান নির্বাচন কমিশনার সরকারের টুলস (হাতিয়ার) হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ রোববার (৭ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, কাঠামোগত সংস্কার এবং প্রধান অংশীজনদের ভূমিকা’- শীর্ষক সেমিনারে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের দিকে না গিয়ে সেই আগের মতো চুরি করে ক্ষমতায় (আওয়ামী লীগকে) বসানোর চিন্তা তার মধ্যে। তার কাছ থেকে প্রত্যাশা করার কোনো কারণ নাই। সিইসি সরকারের একটা টুলস হিসেবে কাজ করছে।

নির্বাচন কমিশনে ভোটচুরির প্রকল্পের অংশ মন্তব্য করে তিনি আরও বলেন, নির্বাচন কমিশনার ফ্যাসিস্ট রেজিমের একটা অংশ। তাকে বসানোই হয়েছে একটা কারচুপির নির্বাচন করার জন্য। এদের কিছু বলে কোনো লাভ নেই। একটাই উপায় আছে, এই রেজিমকে সরাতে হবে। আগামী দিনে জাতীয় সরকার গঠিত হবে।

বিচারকরাও এই প্রক্রিয়ার অংশ জানিয়ে তিনি বলেন, হিটলারের সময় আইন ছিল, যদি নাৎসি পার্টির সঙ্গে আইনের কোনো সংঘর্ষ হয় তাহলে নাৎসি পার্টি প্রাধান্য পাবে। মুসোলিনি, স্ট্যালিনের সময়ও এমনই নীতি ছিল। বাংলাদেশেও এখন এমন। অনেকে ১০ বছরেও জামিন পাচ্ছে না। এর সঙ্গে আইনের কোনো সম্পর্ক নেই। বিচারকরা মাস্টারের আনুগত্য প্রদর্শন করছে মাত্র।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের অধিকার আওয়ামী লীগের নেই জানিয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার সকল রাজনৈতিক দলের ঐকমত্যে হয়েছিল। এটা বাতিল করতে হলেও সবার ঐকমত্যে বাতিল করতে হবে। কিন্তু আওয়ামী লীগ এককভাবে এটা বাতিল করল। এটা অবৈধ কাজ, এটা বাতিল করার তার অধিকার নাই।

তিনি আরও বলেন, শেখ হাসিনা যাওয়ার পর যে রাজনীতি আসবে তা ভিন্ন রাজনীতি। রূপান্তরমূলক পরিবর্তনের মাধ্যমে সত্যিকার অর্থে মানবাধিকার, আইনের শাসন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। মানুষের অংশগ্রহণ থাকবে। শুধু একজন ফ্যাসিস্টকে বিদায় করার জন্য আমরা আন্দোলন করছি না, একটি জ্ঞানভিত্তিক, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন।

সেমিনারের আয়োজন করে এনডিএম পরিচালিত গবেষণাধর্মী সংস্থা গভর্নেন্স অ্যান্ড পলিসি রিসার্চ (জিপিআর)। অনুষ্ঠানে এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজের সভাপতিত্বে ও এনডিএমের ভারপ্রাপ্ত মহাসচিব মমিনুল আমিনের সঞ্চালনায় সেমিনারে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১০

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

১১

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

১২

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

১৩

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

১৪

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

১৫

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

১৬

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

১৭

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

১৮

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

১৯

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

২০
X