কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৫:৫৬ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা আছে : জি এম কাদের

মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোলাম মোহাম্মদ কাদের। ছবি : কালবেলা
মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোলাম মোহাম্মদ কাদের। ছবি : কালবেলা

যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে খোলামেলা আলোচনা শেষে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের গণমাধ্যমকে বলেছেন, নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা আছে।

বিএনপি নির্বাচন করবে না, তারা আন্দোলন করবে- সেখানে সহিংসতা হতে পারে। নির্বাচন নিয়ে অস্থিরতা সৃষ্টি হতে পারে, এসব বিষয় নিয়ে অনিশ্চয়তা আছে। নির্বাচনে সবার অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায় এসব বিষয়ে তারা জানতে চেয়েছেন। তারা ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছে। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা ফেয়ার বা আন ফেয়ার হলো তা বোঝা যায় না।

আজ সোমবার (৯ অক্টোবর) হোটেল ওয়েস্টিনের লবিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে যাব না, এমন সিদ্ধান্ত নেইনি- এ কথা উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, তবে, আমরা পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা সামনের অবস্থা দেখে সিদ্ধান্ত নেব। দলীয় ফোরামে আমাদের আলোচনা হয়েছে, আমরা সুষ্ঠু নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেইনি।

নির্বাচনকালীন সরকার বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের এমন কোনো প্রস্তাবের কথা আমরা জানি না। এমন প্রস্তাব এলে তা যদি গ্রহণযোগ হয়, তবেই আমরা বিবেচনা করব। আমাদের সর্বশেষ প্রেসিডিয়ামের সভায়ও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা আরও কিছু দিন পরিবেশ পর্যবেক্ষণ করতে চাই।

এ সময় তিনি আরও বলেন, এনডিআই এবং আইআরআই প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে আমাদের খোলামেলা কথা হয়েছে। তারা আমাদের নির্বাচন-পূর্ব পরিবেশ পর্যবেক্ষণ করতে এসেছেন। নির্বাচনে কোন কোন ক্ষেত্রে অনিয়ম হয় এবং তা কীভাবে রোধ করা যায় সে বিষয়ে আমাদের মতামত জানতে চেয়েছেন। আমাদের দেশে কখন কীভাবে নির্বাচন হয়েছে তাও জানতে চেয়েছেন তারা।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির সাথে বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অব.) এমপি, উপদেষ্টা মাসরুর মওলা এবং ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

মমতাজের জামিন বহাল

১১

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১২

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৩

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৪

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৫

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৬

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৭

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৯

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

২০
X