কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৭:১৭ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) ফিলিস্তিনের গাজা উপত্যকাসহ বিভিন্ন এলাকায় দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, দখলদার ও খুনি ইসরাইলি বাহিনী মানবতার দুশমন, মুসলমানের দুশমন। এরা দুনিয়াব্যাপী অশান্তি লাগিয়ে রেখেছে। দখলদার ইসরাইলিরা ফিলিস্তিনে দখলদারিত্ব করে নিপীড়ন চালিয়ে যাচ্ছে। ইহুদি দখলদার বাহিনী থেকে ফিলিস্তিনের নারী-শিশু, পুরুষ কেউই রেহাই পাচ্ছে না।

আজ সোমবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম ফিলিস্তিন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও এখন বাংলাদেশ সরকার ফিলিস্তিনের পক্ষে না গিয়ে ইসরাইলকে মদদ দিয়ে যাচ্ছে এবং ভারতের সাথে সুর মিলিয়ে বাংলাদেশ সরকারও ইসরাইলের পক্ষে অবস্থান নিয়েছে। অথচ বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলে এবং শক্তভাবে পাশে দাঁড়ালে ফিলিস্তিনিরা ঘুরে দাঁড়াতে সাহস পেত।

এদিকে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

চরমোনাই পীর বলেন, যারা বাংলাদেশের মাটিতে বসে ইসরাইলে এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদের দেশবাসী ক্ষমা করবে না। ফিলিস্তিনিদের স্বাধীন ভূখণ্ড ফিরিয়ে দিতে সৌদি, কাতার, কুয়েতসহ বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে। ইসলামী আন্দোলনের আমির বলেন, বিশ্বের সকল বিবেকবান মানবাধিকারপন্থিদের অবৈধ দখলদারদের পক্ষ ত্যাগ করে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানাই। পবিত্র ভূমিতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে। এই অবৈধ ইসরাইল আরব উপদ্বীপের শান্তি বিনষ্টের মূল। অবৈধ ইসরাইলি দখলের বিরুদ্ধে মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে। ইসরাইলি পণ্য বর্জন করতে হবে। রাজনৈতিক, কূটনীতিক ও অর্থনৈতিকভাবে ইহুদিদের বর্বরতা রুখে দিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকেই বাংলাদেশের মানুষ নিপীড়িত ফিলিস্তিনিদের স্বাধীন ভূখণ্ডের পক্ষে এবং ইসরাইলি দখলদারিত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে আপসহীন। জাতীয় প্রতিশ্রুতির সাথে বেইমানি করে বর্তমান সরকার পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরাইল’ শব্দটি বাতিল করেছে। অবিলম্বে সকল পাসপোর্টে এ শব্দ পুনসংযোজন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১০

ইসলামে পিতার সম্মান

১১

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১২

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৩

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

১৪

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১৫

সুখবর দিলেন সামান্থা

১৬

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৭

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৮

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৯

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

২০
X