কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাদের হত্যার হুমকি দিচ্ছেন ওবায়দুল কাদের : রিজভী

কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি
কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তিনি প্রত্যক্ষভাবে বিএনপির জাতীয় নেতাদের হত্যার হুমকি দিয়েছেন।

তিনি বলেন, ইরাকে এক মন্ত্রী ছিলেন। নাম আলী। মনে করা হতো বিষাক্ত রাসায়নিক অস্ত্র বানানোর ক্ষেত্রে উনি তত্ত্বাবধান করেছেন। তাই তাকে সবাই কেমিক্যাল আলী নামে ডাকত। বাংলাদেশেও একজন কেমিক্যাল কাদেরের উদয় হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতাদের বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং ফাতেহা পাঠের পরে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যে বিষাক্ত ইউরেনিয়ামের তেজস্ক্রিয়া দিয়ে গোটা বিশ্বকে ধ্বংস করা যায়, সে ইউরেনিয়াম বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যের মাথায় ঢেলে দেওয়ার হুমকি দিচ্ছেন। আজকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শেখ হাসিনা সরকার এবং তার মন্ত্রীরা বাংলাদেশে গুম, খুন, গুপ্তহত্যা, ক্রসফায়ারে জড়িত। সেটার আলামত বহন করে এই বিষাক্ত রাসায়নিক ইউরেনিয়াম ঢেলে দেওয়ার হুমকি।

তিনি বলেন, এই কেমিক্যাল কাদেরকে দিয়ে শেখ হাসিনা কত মানুষকে শ্বাসরুদ্ধ করে মারবেন, কত গণতন্ত্রকামী মানুষকে যে নিশ্চিহ্ন করবেন, পুড়ে ছারখার করবেন তা বলার অপেক্ষা রাখে না।

রুহুল কবির রিজভী আরও বলেন, যে নেত্রী দেশে বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। যিনি আপামর গণমানুষের নেত্রী আজ সেই খালেদা জিয়ার সুচিকিৎসার অধিকার নেই, নেই বেঁচে থাকার অধিকার। আজকে পদ্মা মেঘনা যমুনাসহ সারা দেশে ধ্বনি উঠেছে দেশনেত্রীকে বাঁচানোর জন্য। অথচ পাষাণ ও নিষ্ঠুর শেখ হাসিনার কানে সে ধ্বনি পৌঁছায় না।

এ সময় জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, সাবেক এমপি গোলাম মো. সিরাজ, হেলালুজ্জামান তালুকদার লালু, কাজী রফিক, মোশাররফ হোসেন, ড্যাব নেতা ডা. ইউনুস প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

জীবনের কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১০

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১১

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১২

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৩

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৪

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৫

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৬

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৭

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৮

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৯

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

২০
X